এক্সপ্লোর

CUET PG 2023: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা শুরু কবে? জেনে নিন বিভিন্ন খুঁটিনাটি তথ্য

Common University Entrance Test for Postgraduate 2023: CUET PG 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। বিভিন্ন রিপোর্ট সূত্রে এমনটাই জানা গিয়েছে।

CUET PG 2023: বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে ভর্তির জন্য Common University Entrance Test for Postgraduate (CUET PG) 2023 বা সাধারণ প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে ১ থেকে ১০ জুনের মধ্যে। সম্প্রতি একথা ঘোষণা করেছে উইনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি- র চেয়ারম্যান এম জগদীশ কুমার। CUET PG 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। বিভিন্ন রিপোর্ট সূত্রে এমনটাই জানা গিয়েছে। খুব তাড়াতাড়ি CUET PG 2023- র জন্য অ্যাপ্লিকেশন ফর্মের ঘোষণা করা হবে। cuet.nta.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্ম।

 

ইউজিসি- র চেয়ারম্যান এম জগদীশ কুমার ট্যুইট করে জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ১ জুন থেকে ১০ জুনের মধ্যে CUET PG 2023 পরীক্ষার আয়োজন করবে। অ্যাপ্লিকেশন প্রসেসও শুরু হবে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে। CUET-PG 2023 পরীক্ষায় পরীক্ষার্থীরা যে নম্বর পাবেন বা স্কোর করবেন, তার ভিত্তিতেই বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। ইউজিসি চেয়ারম্যান এও জানিয়েছেন যে, সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষার ফলপ্রকাশ হবে। CUET PG 2022 পরীক্ষা হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে। পরবর্তী পর্যায়ে পরীক্ষা হয়েছিল ৯ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে। ২৬৯টি শহরে ছিল ৫৭০টি পরীক্ষা কেন্দ্র। ভারতের বাইরেও চারটি শহরে পরীক্ষা হয়েছিল। আর CUET PG 2022 পরীক্ষার ফলপ্রকাশ হয়েছিল ২৬ সেপ্টেম্বর। 

গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশের (Graduation) পরেই পড়ুয়ারা যোগ দিতে পারবেন পিএইচডি- তে (Phd)। অর্থাৎ রিসার্চ বা গবেষণা করার সুযোগ পাবেন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (UGC) চেয়ারপার্সন এম জগদীশ কুমার জানিয়েছেন এই নতুন প্যাটার্নের কথা। নতুন নিয়মে স্নাতক পাশের পরেই সরাসরি পিএইচডি করার সুযোগ পাবেন। এর সঙ্গে তিনি আরও জানিয়েছেন, চার বছরের প্রোগ্রাম পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তিন বছরের স্নাতক প্রোগ্রাম বন্ধ করা হবে না। ইউজিসি- র প্রধান জানিয়েছেন, চার বছরের স্নাতক প্রোগ্রামে যাঁরা পড়াশোনা করবেন তাঁদের আর পিএইচডি করার জন্য জন্য মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে না। 

আরও পড়ুন- গ্র্যাজুয়েশনের পরেই পিএইচডি! নতুন ঘোষণা ইউজিসি-র

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget