এক্সপ্লোর

WBCSHE: ক্লাস্টার কনসেপ্টে ক্লাসের ব্যবস্থা! শিক্ষকের ঘাটতি মেটাতে কী ভাবনা সংসদের?

Education News: বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। এদিন ফল প্রকাশের পর দেখা যায় মোট পাস করা পরীক্ষার্থীর মধ্যে ৬০ শতাংশের নম্বর ৬০ শতাংশের নিচে।

কলকাতা: উচ্চ মাধ্যমিক স্তরে (WBCHSE) পঠনপাঠনে এবার ক্লাস্টারের ভাবনা। যেসব স্কুলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক সেই সব স্কুলের পড়ুয়াদের জন্য এমন পদ্ধতি। এক ছাদের তলায় পড়ুয়াদের নিয়ে এসে, অথবা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে সেই স্কুলে পাঠিয়ে পড়াশোনার কথা বললেন খোদ সংসদ সভাপতি। ইতিমধ্যে যা নিয়ে রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করা হয়েছে।  

শিক্ষকের ঘাটতি মেটাতে কী ভাবনা সংসদের?

বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। এদিন ফল প্রকাশের পর দেখা যায় মোট পাস করা পরীক্ষার্থীর মধ্যে ৬০ শতাংশের নম্বর ৬০ শতাংশের নিচে। এরপরই জেলার স্কুলগুলিতে শিক্ষক কম থাকা নিয়ে প্রশ্ন করা সংসদ সভাপতিকে। জানতে চাওয়া হয় যেসব স্কুলে শিক্ষক নেই, সেই সব স্কুলের পড়ুয়াদের পড়াশোনা নিয়ে কী ভাবনাচিন্তা রয়েছে। তাতেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ক্লাস্টার কনসেপ্টের কথা বলেন। তিনি জানান, "রাজ্য সরকার এবং শিক্ষা দফতরের সঙ্গে কথা হয়েছে। ক্লাস্টার কনসেপ্টে অনেক জায়গাতেই এখন ক্লাসের ব্যবস্থা হচ্ছে। উচ্চ মাধ্যমিক স্তরে বহু বছর ধরেই শিক্ষকের ঘাটতি আছে। এত এত বিষয় রয়েছে কিন্তু বিষয় ভিত্তিক শিক্ষক ঘাটতি রয়েছে। শিক্ষা দফতরের সঙ্গে এই ক্লাস্টার কনসেপ্ট নিয়ে কথা হয়েছে। ধরা যাক কোনও একটা স্কুলে একটা নির্দিষ্ট বিষয়ের শিক্ষক আছে। হয়ত পাশের স্কুলে সেটা নেই। সেক্ষেত্রে ক্লাস্টার কনসেপ্ট ব্যবহারের কথা বলা হয়েছে। একটা স্কুল থেকে পড়ুয়াদের অন্য স্কুলে নিয়ে গিয়ে বা অন্য স্কুল থেকে শিক্ষক এই স্কুলে এনে পড়ানোর ব্যবস্থাই হল এক্ষেত্রে ক্লাস্টার কনসেপ্ট। প্রয়োজন করে কলেজের অধ্যাপকরা স্কুলে এসেও পড়াতে পারেন।''

আজ প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন, যার মধ্যে পাস করেছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। এ বছর উচ্চ মাধ্য়মিকে পাসের হার ৯০ শতাংশ। ১০টি জেলায় পাসের ৯০ শতাংশের বেশি। উচ্চ মাধ্যমিকে পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। তিন নম্বরে পশ্চিম মেদিনীপুর।প্রথম দশে ১৫টি জেলার ৫৮ জন রয়েছেন। মেধা তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন ১২ জন। হুগলি থেকে সবথেকে বেশি ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ এবং কলকাতা থেকে ৫ জন মেধা তালিকায় রয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: মেধাতালিকায় পঞ্চম স্থানে, মালদার সুপ্তোত্থিতা হতে চান শিক্ষিকা

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget