এক্সপ্লোর

Amit Malviya: 'কংগ্রেসের পর বড় হেরো তৃণমূলই', বিজেপির জয়ের পর মমতাকে কটাক্ষ মালব্যর

BJP Win in Assembly Election: অমিতের নিশানায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। তিনি এও বলেন, তৃণমূলে অভিষেকের কৌশল খাটেনি তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য এটি 'সম্ভবত সঠিক সময়'।

নয়া দিল্লি: ৫ রাজ্যের বিধানসভা ভোটে, চার রাজ্যেই বিজেপির জয়জয়কার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্মশিবির। সেই আবহে বৃহস্পতিবার বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য জানান যে  'কংগ্রেসের পরে সবচেয়ে বড় হেরো' তৃণমূলই। অমিতের নিশানায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। তিনি এও বলেন, তৃণমূলে অভিষেকের কৌশল খাটেনি তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য এটি 'সম্ভবত সঠিক সময়'।                                                     

অমিত মালব্য ট্যুইটে লিখেছেন, "কংগ্রেসের পরে এই নির্বাচনে সবচেয়ে বড় পরাজয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে জেলাগুলিতে তিনি প্রচার করেছিলেন সেখানে সেখানে যেমন গোয়ায় খারাপ প্রদর্শন এবং কাশীতে ব্যাপক হার হয়েছে তৃণমূলের। নন্দীগ্রামে তার পরাজয়ের পর এটি সম্ভবত ভাইপোকে সরিয়ে দেওয়ার উপযুক্ত সময়।" 

গোয়া বিধানসভা ভোটে দাগ কাটতে পারেনি তৃণমূল। একটিও আসনে জিততে পারলেন না তৃণমূলের প্রার্থীরা। বরং গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, ফল ঘোষণার পরই, বিজেপিকে সরকার গড়তে সমর্থন করল। এরাজ্যে একুশের বিধানসভা ভোটের পর থেকেই গোয়ায় তৎপরতা বাড়িয়েছিল তৃণমূল। তৃণমূলে যোগদান করানো হয়েছিল কংগ্রেস ছেড়ে আসা, প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে। একাধিকবার গোয়ায় নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।                                                      

প্রশান্ত কিশোরের সংস্থাও গোয়ায় ঘাঁটি গেড়ে ছিল সেখানে। গোয়ায় ভাল ফলের বিষয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, একটি আসনেও জয়ী হতে পারল না তৃণমূল। গতবার গোয়ায় কংগ্রেস বৃহত্তম দল হিসেবে উঠে এলেও, সরকার তৈরি করেছিল বিজেপি। এবার বিজেপিই ফার্স্ট বয়। সরকারও ফের তারাই গড়ছে। 

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পদ্মশিবির। বড় চমক দিয়ে, কংগ্রেসের থেকে পাঞ্জাব ছিনিয়ে নিল আম আদমি পার্টি। পাঁচ রাজ্যেই ধরাশায়ী হল রাহুল-প্রিয়ঙ্কার কংগ্রেস।                         

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget