এক্সপ্লোর

Panchayet Election: মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন, দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ আদালতের

Calcutta High Court: তবে আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থা কী হবে, তা পরবর্তী সময়ে নির্দেশ দিয়ে জানানো হবে। 

সৌভিক মজুমদার ও আশাবুল হোসেন, কলকাতা: মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন তদন্তযোগ্য অপরাধ। দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল হাইকোর্ট। বৃহত্তর ষড়যন্ত্র খুঁজতে তদন্ত জরুরি। ইন্টারপোলের সাহায্য় চাইলে সহযোগিতা করতে পারে সিবিআই। হাইকোর্টে সওয়াল করেন কেন্দ্রের আইনজীবী। তবে আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থা কী হবে, তা পরবর্তী সময়ে নির্দেশ দিয়ে জানানো হবে। 

মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন! তৃণমূল প্রার্থীর মনোনয়ন আগেই বাতিল হয়েছে। এ বার দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল হাইকোর্ট। 
শুধু তাই নয়, মিনাখাঁ ব্লকের মনোনয়ন পর্বের যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার, কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা বলেন, আদালতে অভিযোগ না এলে কী হত? তাহলে তো সৌদি আরব থেকেই মনোনয়ন বৈধ হয়ে গণ্য় হয়ে যেত। 

রাজ্য় নির্বাচন কমিশন কী করত তখন? দেশের মধ্যে এমন ঘটনা আর কত লুকিয়ে আছে কে জানে! আদালত এটা নিয়ে চিন্তিত! সম্প্রতি সিপিএম অভিযোগ করে, ভারত থেকে প্রায় ৫ হাজার ৬০০ কিলোমিটার দূরে, সুদূর সৌদি আরবে বসে মনোনয়ন পেশ করেছেন উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজি। সিপিএমের অভিযোগ ছিল, মোহারুদ্দিনের পক্ষে কোনওভাবেই মনোনয়ন পেশ করা সম্ভব নয়, যদি না শাসক দলের সঙ্গে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও পঞ্চায়েত রিটার্নিং অফিসারের কোন যোগসাজশ থাকে।

তদন্তের নির্দেশ: ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মামলায় আগেই তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির মনোনয়ন বাতিল হয়েছে। এদিন আদালতে রাজ্য় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে। অনুসন্ধান করে সত্য়তা খুঁজে বের করেছি। প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর পর, কেন্দ্রের তরফে বলা হয়, রাজ্য় নির্বাচন কমিশনের রিপোর্টে অভিযোগের সত্য়তা সামনে এসেছে। অপরাধ সংগঠিত হয়েছে।এর সঙ্গে দেশের বাইরের যোগ রয়েছে। ইন্টারপোলের সাহায্য চাইলে তা সিবিআই করতে পারে। আড়ালে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। তা খুঁজে বের করতে, তদন্ত জরুরি। এর পরই, বিচারপতি বলেন, সৌদি আরব থেকে মনোনয়নের ঘটনা, তদন্তযোগ্য অপরাধ। তদন্তকারী সংস্থা কী হবে, তা পরবর্তী সময়ে আদালত নির্দেশ দিয়ে জানাবে। কিন্তু এরকম ঘটনা আরও লুকিয়ে থাকলে সেখানে কী হবে? কমিশন কি পদক্ষেপ করতে পারবে? 

এর পরই, মিনাখাঁ ব্লকের মনোনয়ন পর্বে যাবতীয় নথি সংরক্ষণ ও দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশ দেন বিচারপতি।
মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget