এক্সপ্লোর

Sudipta on Binodini: নাচ, গানের সুযোগ.. এত বড় ক্যানভাসে বিনোদিনীর মতো চরিত্রকে ফুটিয়ে তোলার সুযোগ আমার কাছে বড় পাওয়া: সুদীপ্তা

Sudipta Chakraborty Exclusive: এই থিয়েটারের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সুজন মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, তথাগত চৌধুরী ও অন্যান্যরা

কলকাতা: তিনি মঞ্চে সফলভাবে ফুটিয়ে তুলেছেন বিনোদিনীকে। দর্শকদের ভালবাসা পেয়েছেন, তুলে ধরেছেন এক সময়কালকে। আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর জি ডি বিড়লা সভাগৃহে মঞ্চস্থ হবে নটি বিনোদিনীর জীবন আধারিত আরও একটি নাটক। মুখ্যভূমিকায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। আর তার আগে, এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সুদীপ্তা ভাগ করে নিলেন বিনোদিনীকে মঞ্চে তুলে ধরার অভিজ্ঞতা। 

দর্শকদের কাছ থেকে ইতিমধ্যেই এই চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। সুদীপ্তা বলছেন, 'বিনোদিনীর চরিত্রে অভিনয় করে এত প্রশংসা পেয়েছি যে তার মধ্যে থেকে সেরাটা বেছে নেওয়া খুব মুশকিল। বড়রা আশীর্বাদ করেছেন, সমবয়সীরা বুকে জড়িয়ে ধরেছেন। আমার সবকর্মী অনেক অভিনেতা অভিনেত্রীরা একবার দেখে আবার পরের শো-এর টিকিট চেয়েছেন। কেউ একবার দেখে তাঁর ছেলেকে নিয়ে এসেছেন, কেউ মা-কে নিয়ে এসেছেন। আমাদের ১১টা শো হয়েছে, তার মধ্যে অনেকে ১০টা শো-ও দেখেছেন। আমায় সবচেয়ে ছুঁয়ে যায় যখন অচেনা মানুষেরা এসে দেখা করেন। বয়সে বড়রা পা ছুঁতে চেয়েছেন, জড়িয়ে ধরে কেঁদেছেন। আমার মনে আছে, গিরিশ মঞ্চে আমাদের শো-তে দর্শকদের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছিল। তখন দেখেছি বয়সে বড় অনেক মানুষেরাও আমার প্রশংসা করছেন। এগুলো দেখলে সত্যিই ভাল লাগে।'

কেমনভাবে এই চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছিলেন সুদীপ্তা? অভিনেত্রী বলছেন, 'অবন্তী যখন আমায় এই চরিত্রটার কথা বলেন, আমি বিনোদিনীর বায়োগ্রাফিটা পড়েছিলাম। ইন্টারনেটে এই চরিত্রটা নিয়ে তেমন কিছু পাওয়া যায় না। অবন্তী চক্রবর্তী ও শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক কথা বলেছি। বিনোদিনী নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে। সেগুলো যতটা সম্ভব দেখার চেষ্টা করেছি। বিনোদিনী নিয়ে অনেকের কাছে অনেক তথ্য রয়েছি, সেগুলো জানার চেষ্টা করেছি। এই চরিত্রটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় কারণ কেবল অভিনয় নয়, বিনোদিনীর চরিত্রটা মঞ্চস্থ করতে গিয়ে আমি নাচ করি, গান করি। বিনোদিনী যে নাটকগুলিতে অভিনয় করেছেন সেই অংশগুলোও মঞ্চে তুলে ধরি। আমার কাছে একটা একটা দুর্দান্ত অনুভূতি। এত বড় ক্যানভাসে, এমন একটা ঐতিহাসিক চরিত্রকে তুলে ধরার সুযোগ এর আগে পাইনি।'

বিনোদিনীর চরিত্রকে মঞ্চস্থ করার আগে সুদীপ্তার প্রত্যাশা ছিল, মানুষ যেন দেখেন। তবে সেই প্রত্যাশা ছাপিয়ে দিয়েছেন মানুষই। অভিনেত্রী বলছেন, 'মানুষের এত সাড়া পাব আমি নিজেই কখনও আশা করিনি। বিনোদিনী অপেরার ঘোষণা হলেই টিকিট বিক্রি হয়ে যাবে, শো হাউজফুল হয়ে যাবে এটা আমি প্রত্যাশা করিনি। জি ডি বিড়লা সভাঘরের দর্শক একটু আলাদা। আশা করি আগামী শো-টাও দর্শকেরা ভালবাসবেন। বিনোদিনী অপেরা এমন অনেক মানুষকে প্রেক্ষাগৃহে আনতে পেরেছে যারা হয়তো প্রথম থিয়েটার দেখল বা ২০ বছর পরে মঞ্চের সামনে বসল। আশা করি আগামী দিনেও বিনোদিনী অপেরা এই কাজ করতে পারবে।'

এই থিয়েটারের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সুজন মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, তথাগত চৌধুরী, ইন্দুদীপা সিনহা, বিশ্বজিত দাস, প্রকাশ ভট্টাচার্য, সর্বাণী ভট্টাচার্য, ও অন্যান্যরা। নাটকটির নির্দেশনায় রয়েছেন অবন্তী চক্রবর্তী। নাটকের আয়োজন করছেন লেডি মঙ্ক ও প্রযোজনা করেছেন আঙ্গিক।

আরও পড়ুন: Debasree Roy: রসায়ন পড়াতে ওয়েব সিরিজে পা রাখছেন দেবশ্রী, সৌরভের কাঁধে জোড়া দায়িত্ব 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget