এক্সপ্লোর

Swastika Dutta Exclusive: 'রক্ষণশীল হতে গিয়ে আমরা যেন মূল্যবোধ হারিয়ে না ফেলি'

Swastika Dutta Exclusive: সদ্য মুক্তি পাওয়া ওয়েবসিরিজ 'উত্তরণ'-এর ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। আর সেখানে 'তনয়া'-র ভূমিকায় নজর কেড়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।

কলকাতা: ঠিক একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে যেমন হয়, পর্দায় তাঁর চরিত্রটা ঠিক তেমনই। পরিবার, সম্পর্ক আর নিজেকে নিয়ে ব্যস্ত। 'হইচই' (Hoichoi)-এর নতুন ওয়েবসিরিজ 'তনয়া' (Tanaya)-র চরিত্রটাও ঠিক তেমনই। সদ্য মুক্তি পাওয়া ওয়েবসিরিজ 'উত্তরণ'-এর ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। আর সেখানে 'তনয়া'-র ভূমিকায় নজর কেড়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।

'হইচই'-এর সঙ্গে এই প্রথম কাজ স্বস্তিকার। কেমন ছিল কাজ করার অভিজ্ঞতা? এবিপি লাইভকে স্বস্তিকা বলছেন, 'হইচই'-এর সঙ্গে এটা আমার প্রথম কাজ। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ৮ থেকে ৮০ সব ধরণের মানুষের জন্যই বিনোদনের আয়োজন থাকে। ট্রেলার দেখেও খুব ভালো লেগেছে। পরিচালক এমন স্পর্শকাতর একটা বিষয়কে এমনভাবে পর্দায় তুলে ধরেছেন, সেটা বেশ আকর্ষণীয়। সব মিলিয়ে একটা খুব ভালো অভিজ্ঞতা।' 

তনয়ার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল? স্বস্তিকা বলছেন, 'ঠিক একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে যেমন হয়, পর্দায় তাঁর চরিত্রটা ঠিক তেমনই। নিজের হবু স্বামী, তার পরিবার এসবের দিকেই তার বেশি নজর। পর্ণা মানে গল্পের নায়িকার সঙ্গেও তার সম্পর্ক ভালো। কিন্তু ওই ভিডিও ক্লিপিংস ফাঁস হওয়ার পর তনয়ার মনে হয়, পর্ণা বৌদিই দোষী। সে তার হবু স্বামী ও তার পরিবারের কথাই ভাবে বেশি। তবে ব্যক্তিগত জীবনে এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার একটা বিষয়ে মজা লেগেছে। আমি নিজে মেকআপ করতে একদম ভালোবাসি না। এই সিরিজে আমায় একদম সাজতে হয়নি। লিপগ্লস আর সানস্ক্রিন দিয়েই পুরো সিরিজটা উৎরে দিতে পেরেছি।'

আরও পড়ুন: আইটেম গানে দর্শনা, অক্ষয় তৃতীয়ায় মুক্তি পাবে ওম- শ্রাবন্তীর 'ভয় পেও না'

'উত্তরণ'-এর গল্প একটি সাধারণ মেয়ে ও ফাঁস হয়ে যাওয়া একটি ভিডিও ক্লিপ নিয়ে। বর্তমান পরিস্থিতিতে এই ধরণের বিষয়কে পর্দায় তুলে ধরা কতটা গুরুত্বপূর্ণ? স্বস্তিকা বলছেন, 'এখন সবার হাতেই মোবাইল ফোন। তবে আমাদের ছোটবেলা কেটেছে শাসনে। একটি নির্দিষ্ট বয়স হওয়ার আগে হাতে ফোন পাইনি। বর্তমানে যা পরিস্থিতি, কেবল অন্তরঙ্গ মুহূর্ত নয়, যে কোনও কিছু ভাইরাল হতে পারে। তবে হ্যাঁ, এখনকার প্রায় প্রত্যেক মধ্যবিত্ত পরিবারই রক্ষণশীল। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রক্ষণশীল হতে গিয়ে আমরা যেন ছোটবেলায় পাওয়া শিক্ষাগুলো ভুলে না যাই। পরিস্থিতি বিচার করে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। বিয়ের আগে জীবনে যাই ঘটুক না কেন, সেই ঘটনা কখনোই যেন বিয়ের পরের সুখী জীবনকে প্রভাবিত করতে না পারে। যে ভুল হয়ে গিয়েছে সেটা কেন হয়েছে না ভেবে বরং সেই পরিস্থিতি থেকে বেরনোর উপায় খুঁজে বের করা উচিত। সবাই। একসঙ্গে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget