এক্সপ্লোর

Tips to Avoid Junk Food: সারা দিন মন ‘খাই খাই’ করে ? ফাস্ট ফুডের লোভ সামলাতে মেনে চলুন ৫ নিয়ম

Fast Food cravings remedies: সারা দিন ধরেই মন ‘খাই খাই’ করছে। এই লোভ এড়ানো যায় সহজেই। এর জন্য মনে রাখুন পাঁচ নিয়ম।

কলকাতা: দিনের মধ্যে বেশ কয়েকবার মন ‘খাই খাই’ করে। রোজ দুপুর ও রাতের প্রধান খাবার বাদ দিয়েও অন্য সময় কিছু না কিছু খেতে ইচ্ছে করে। আর এই তাড়নাতেই খাওয়া হয়ে যায় বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, চিপস ইত্যাদি। মাঝে মাঝে মাঝরাতেও খিদে পায়। তখনও এই ধরনের খাবার খেতে ইচ্ছে করে অনেকের। যাকে বলে বিঞ্জ ইটিং (Binge Eating)। 

ধীরে ধীরে এই খাবারের লোভ সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। যেন নেশা হয়ে যাচ্ছে এই ধরনের খাবার। যার ফলে কিছু দিন পরেই লিভার ও পেটের নানা রোগে ভোগা শুরু হয়। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড (Junk Food) খাওয়ার লোভ সহজেই কমানো সম্ভব। এর জন্য কিছু সহজ টিপস মনে রাখতে হবে।

জাঙ্ক ফুডের লোভ এড়ানোর টিপস (How to avoid junk food):

  • খাওয়াদাওয়ার রুটিন: প্রথমেই গোটা দিনের খাওয়াদাওয়ার একটি রুটিন মাথায় ছক কষে নিতে হবে। কখন কী খাবেন, কোনও অনুষ্ঠান থাকলে কী খাওয়া হতে পারে, সেই পরিকল্পনা করে নিন। এর পর সেই রুটিন মেনে চলার চেষ্টা করুন। সাধারণত জাঙ্ক ফুড আমরা পরিকল্পনা করে খাই না। তাই সেগুলিকে রুটিনে কমাতে শুরু করুন।
  • স্বাস্থ্যকর খাবার: ঘন ঘন খিদে পাওয়াকে সুগার ক্রেভিংসও বলা হয়। কারণ এই সময় আমরা কার্বোহাইড্রেটজাতীয় খাবার বেশি খাই। এই ধরনের স্ন্যাকসের বদলে পাতে রাখতে পারেন স্বাস্থ্যকর খাবার। যেমন ছোলা, বাদাম শরীরের জন্য ভীষণ উপকারী।
  • প্রোটিন ও ফাইবার: প্রোটিন ও ফাইবার অনেকটা সময় পেট ভরিয়ে রাখে। তাই এই ধরনের খাবার পাতে বেশি করে রাখুন। এতে সহজে খিদে পাবে না।
  • পর্যাপ্ত ঘুম: অপর্যাপ্ত ঘুম থেকেও অতিরিক্ত খিদে পেতে পারে। রোজ ছয় থেকে সাত ঘন্টার গভীর ঘুম জরুরি। তাই খাওয়ার বদলে ঘুমের উপরেও জোর দিতে হবে।
  • জল বেশি খান: অনেক সময় জল তেষ্টার অনুভূতিকেই খিদের অনুভূতি বলে ধরে নেন অনেকে। এর ফলে জাঙ্ক ফুড খাওয়ার হার বেড়ে যায়। এর চক্করে জল খাওয়ার হার কমে যায়। তাই দিনে নির্দিষ্ট পরিমাণ জল রোজ খাওয়া উচিত।

একবারে কোনও অভ্যাস পাল্টে ফেলা মুশকিল। তাই অল্প অল্প করে খাওয়া ছাড়তে হবে। প্রথমে দুদিন অন্তর, তার পর সপ্তাহে দুবার, তার পর সপ্তাহে একবার, এভাবে খাওয়া কমান।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Black Rice Benefits: লিভার আর হার্ট দুইই রাখে চাঙ্গা ! এই চাল পাতে রাখলে ভুলে যাবেন রোগের নাম

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget