এক্সপ্লোর

Split Ends Problem: শীতকালে কেন চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা বেশি দেখা দেয়? এড়ানোর জন্য কী কী করা প্রয়োজন?

Hair Care Tips: শীতের মরশুমে যদি আপনি স্প্লিট এন্ডসের সমস্যা এড়িয়ে চলতে চান, তাহলে বাড়ি বসে কীভাবে চুলের যত্ন করা প্রয়োজন সেই প্রসঙ্গে জেনে নিন সহজ কয়েকটি টিপস। 

Split Ends Problem: শীতের মরশুমে রুক্ষ এবং শুষ্ক আবহাওয়ার কারণে চুলে একাধিক সমস্যা দেখা দেয়। সঠিকভাবে পরিচর্যা না করলে চুলও ত্বকের মতোই মারাত্মক রুক্ষ, শুষ্ক এবং জৌলুসহীন হয়ে পড়ে। তার সঙ্গে সঙ্গে অত্যধিক হারে চুল পড়ার সমস্যা দেখা যায়। এছাড়াও দেখা দেয় স্প্লিট এন্ডস অর্থাৎ চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা। মূলত চুল অতিরিক্ত রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির হয়ে গেলে, চুলে পুষ্টির অভাব ঘটলে এই ডগা ফেটে যাওয়া কিংবা চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায়। শীতের মরশুমে যদি আপনি স্প্লিট এন্ডসের সমস্যা এড়িয়ে চলতে চান, তাহলে বাড়ি বসে কীভাবে চুলের যত্ন করা প্রয়োজন সেই প্রসঙ্গে জেনে নিন সহজ কয়েকটি টিপস। 

জেনে নেওয়া যাক কী কী করবেন আর কী কী করবেন না 

  • চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে শ্যাম্পু করে চুল ধোওয়া কিংবা তেল ম্যাসাজের সময় সতর্ক থাকুন, জোরে ঘষে কিছু করবেন, আলতো হাতে কাজ করুন। ভিজে চুল মোছার সময়েও এই বিষয়টি খেয়াল রাখবেন। সুতির কাপড়ের নরম গামছা কিংবা নরম তোয়ালে ব্যবহার করতে হবে। আর জোরে জোরে ঘষে চুলের জল একেবারেই মুছতে যাবেন না। আলতো হাতে চেপে চেপে চুলের জল মুছে নিন। অনেকেই চুলে গামছা বা তোয়ালে পেঁচিয়ে রাখেন জল শুকিয়ে নেওয়ার জন্য। এই অভ্যাসও চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। এর ফলে চুলের গোড়া আলগা হয়ে যায়। চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 
  • শীতকালে অনেকেই গরমজলে স্নান করেন। চুল ধোওয়ার ক্ষেত্রে গরমজল ব্যবহার না করাই ভাল। ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এড়াতে চাইলে খুব সামান্য গরম জল ব্যবহার করুন। খুব গরম জল দিয়ে কখনই চুল ধোওয়া উচিত নয়। 
  • চুলের ডগা ফেটে যাওয়া অর্থাৎ স্প্লিট এন্ডসের সমস্যা দেখা দিতে চুলের ডগা নিয়মিত সময়ান্তরে ছেঁটে নেওয়া ভাল। এর ফলে চুল ভাল থাকবে। সবসময় স্যালোঁতে যাওয়ার দরকার নেই। বাড়িতেই চুলের ডগা ছেঁটে নেওয়া যায়। 
  • ভালভাবে চুলের জট ছাড়িয়ে নেওয়া দরকার। প্রতিদিন ভালভাবে চুল আঁচড়াতে হবে। নাহলে ডগা ফেটে যাওয়ার সমস্যা বাড়বে। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে মোটা ডাঁড় যুক্ত চিরুনি দিতে ভালভাবে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। যদি একান্তই চুল বেঁধে ঘুমোতে যান (অতিরিক্ত বড় চুল হলে), একটু আলগা করে চুল বাঁধা উচিত।
  • চুলে বাহারি স্টাইল করার জন্য অনেকে বিভিন্ন স্টাইলিং এবং হিটিং টুল ব্যবহার করেন। এর থেকে বাড়তে পারে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা। অতএব হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কার্লার- এসব থেকে দূরে থাকাই মঙ্গলের।
  • চুলে ডগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে মানে চুলে পুষ্টির অভাব হয়েছে। তাই তেল ম্যাসাজ করা প্রয়োজন। হাল্কা হাতে ম্যাসাজ করতে হবে। নারকেল তেল চুলের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভাল। হাল্কা গরম করে নিয়ে সেই তেল মাথার তালু এবং চুলের লম্বা অংশে লাগানো প্রয়োজন।

আরও পড়ুন- শীতের দিনে আপনাকে সুস্থ রাখবে রান্নাঘরের ৫ সাধারণ মশলা, তালিকায় কী কী রয়েছে?

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget