এক্সপ্লোর

Healthy Morning Routine: দিনের শুরুতে মেনে চলুন সহজ কিছু নিয়ম, দিনভর চাঙ্গা থাকবেন, কাজ মিটবে সময়ে

Morning Habits: সকালে ঘুম থেকে উঠে সারাদিন কী কী কাজ করবেন তা কোনও জায়গায় পয়েন্ট করে লিখে নিন। তাহলে আপনার সারাদিন কাজের রুটিন চোখের সামনেই থাকবে। প্রয়োজনে দেখে নিতে পারবেন।

Healthy Morning Routine: আমাদের সকলেরই উচিত দিনের শুরুটা একটু অন্যরকম ভাবে করা। সাধারণ কিছু নিয়ম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেনে চলতে পারলেই আপনার সারাটা দিন কাটবে দারুণ ভাবে। অনেকেই দিনের শুরুটা করেন যোগাসন অভ্যাসের মাধ্যমে। কেউ বা শরীরচর্চা করতে যান জিমে। অনেকে আবার পছন্দ করেন হাঁটাচলা, ফ্রি-হ্যান্ড একসারসাইজ, জগিং। তবে দিনের শুরুতে শারীরিক কসরত করলেই হবে না। আরও কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। তাহলে সারাদিন কাজ করার ঠিকমতো এনার্জি পাবেন আপনি। তাহলে চলুন জেনে নেওয়া যাক দিনের শুরুটা কীভাবে করবেন আপনি। 

  • সবার প্রথমে ফ্রেশ হয়ে নিন। তাহলে চাঙ্গা লাগবে। এরপর শরীরচর্চা শুরুর আগে অন্তত ১৫ মিনিট মেডিটেশন বা ধ্যান অভ্যাস করুন। হাল্কা মিউজিক চালিয়ে নিতে পারেন মেডিটেশন করার সময়। সকাল সকাল ধ্যান অভ্যাস করলে আপনার মন-মেজাজ শান্ত থাকবে সারাদিন। ঠান্ডা মাথায় উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন। সর্বোপরি সারাদিন কী কী করণীয় রয়েছে সেগুলি মাথায় ভালভাবে ছকের মতো থেকে যাবে। 
  • সকালে ঘুম থেকে উঠে ত্বকের পরিচর্যাও কিন্তু প্রয়োজন। যাঁরা হাঁটতে বেরোচ্ছেন কিংবা জগিং করতে যাচ্ছেন বা বাড়ির বাইরে শরীরচর্চা করতে যাচ্ছেন, মনে করে সানস্ক্রিন লাগিয়ে নিন ত্বকে। নাহলে সাতসকালের সূর্যরশ্মিও আপনার ত্বকে খুব সহজেই ট্যান ফেলে দেবে। ত্বকে কালচে দাগছোপ দেখা যাবে। 
  • সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়া জরুরি। কিন্তু তাই বলে একসঙ্গে প্রচুর জল খাবেন না। এর ফলে গা গোলাতে পারে। বমি ভাব দেখা দিতে পারে। একদম জল না খেয়ে থাকা যেমন উচিত নয়। তেমনই অতিরিক্ত জল খেলেও সমস্যা হবে। তাই হাফ গ্লাস কিংবা এক গ্লাস জল খান। চাইলে হাল্কা গরম জল খেতে পারেন। সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য মধু এবং পাতিলেবুর রস। এই পানীয়ের উপকার অনেক। দ্রুত কমাবে ওজন, দূর করবে অ্যাসিডিটির সমস্যাও। 
  • সকালে ঘুম থেকে উঠে সারাদিন কী কী কাজ করবেন তা কোনও জায়গায় পয়েন্ট করে লিখে নিন। তাহলে আপনার সারাদিন কাজের রুটিন চোখের সামনেই থাকবে। প্রয়োজনে দেখে নিতে পারবেন। আর সকাল সকাল নিজের সারাদিনের কাজকর্ম ছকে নিতে পারলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সেরে ফেলতে পারবেন আপনি। সময় নষ্ট হবে না। 
  • ব্রেকফাস্ট কিন্তু মর্নিং রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জলখাবার কোনও ভাবেই বাদ দেবেন না। পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে ব্রেকফাস্টে। এমন খাবার মেনুতে রাখুন যাতে অনেকক্ষণ পেট ভরে থাকে এবং ওইসব খাবার ভালভাবে এনার্জির জোগান দেয় আপনার শরীরে। 

আরও পড়ুন- কম নুন খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর অভ্যাস ? প্রয়োজনের তুলনায় কম নুন খেলেও বাড়বে সমস্যা 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget