এক্সপ্লোর

ঘূর্ণিঝড় তওতে-র মোকাবিলায় মোতায়েন এনডিআরএফের ১০০ দল, প্রস্তুত বায়ুসেনা, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীও

এনডিআরএফ সূত্রে খবর, প্রত্যেক দলে রয়েছেন ৪৭ জন সদস্য। প্রত্যক দলের কাছেই রয়েছে ঝড় ও বন্যার মতো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় বোট ও অন্যান্য সামগ্রী। এছাড়াও গোয়াতে একটি ও দিউতে দুটি দল মোতায়েন করা হয়েছে। 

মুম্বই: আজ রাত থেকে কাল ভোরের মধ্যে গুজরাত উপকূলে আছড়ে পড়তে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তওতে। যে রাজ্যগুলিতে এই ঝড়ের প্রভাব পড়তে পারে, সেই রাজ্যগুলিতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ১০০ টি দল। সবচেয়ে বেশি ৪৪ দল মোতায়েন করা হয়েছে গুজরাতে। এছাড়াও মহারাষ্ট্রে ১২, কেরলে ৯ ও তামিলনাড়ুতে এনডিআরএফের আটটি দল মোতায়েন করা হয়েছে। 
এনডিআরএফ সূত্রে খবর, প্রত্যেক দলে রয়েছেন ৪৭ জন সদস্য। প্রত্যক দলের কাছেই রয়েছে ঝড় ও বন্যার মতো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় বোট ও অন্যান্য সামগ্রী। এছাড়াও গোয়াতে একটি ও দিউতে দুটি দল মোতায়েন করা হয়েছে। 
এনডিআরএফ সূত্রে খবর, ১০০ টি দলের মধ্যে ৭৯ দল এখন সমস্ত প্রভাবিত রাজ্যের উপকূলবর্তী এলাকায় মোতায়েন রয়েছে। এছাড়াও রিজার্ভে রয়েছে ১৪ টি দল। সেইসঙ্গে ২২ দল গাজিয়াবাদ, ভাতিণ্ডা, ভুবনেশ্বর ও বিজয়ওয়াড়ায় ২২ দলকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কেরল, কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্রে কোনও মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার খবর নেই। মৎস্যজীবীদের সংগঠনগুলি জানিয়েছে, সমস্ত বোটই সুরক্ষিতভাবে তীরে পৌঁছেছে। 

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এনডিআরএফ, বায়ুসেনা, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী সমস্ত রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এছাড়াও নৌসেনার দলও ত্রান ও উদ্ধার কাজের জন্য প্রস্তুত। উপকূলরক্ষী বাহিনী মৎস্যজীবীদের সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনার কাজ করেছে। বায়ুসেনার ১৬ টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট ও ১৮ হেলিকপ্টার যে কোনও পরিস্থিতির মোকাবিলায় অপারেশন-গত ভাবে প্রস্তুত। 
এনডিআরএফের মোট ৫৩ টি দল মোতায়েন রয়েছে দেশের পশ্চিম উপকূলে। 
ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, দেশের বিভিন্ন এয়ার বেসে ১৬ টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট ও ১৮ টি হেলিকপ্টার যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। এছাড়াও বায়ুসেনার আইএল-৭৬ এয়ারক্র্যাফ্টে এনডিআরএফের মোট ১২৭ জওয়ান ও ১১ টন সামগ্রী পঞ্জাবের ভাতিণ্ডা থেকে গুজরাতের জামনগরে পৌঁছে দিয়েছে।একইসঙ্গে একটি সি-১৩০ হারকিউলিস বিমান ২৫ জওয়ান ও ১২.৩ টন সামগ্রী ভাতিণ্ডা থেকে রাজকোটে পৌঁছে দিয়েছে। 
নৌসেনা সূত্রে খবর, কোচির দক্ষিণ কম্যান্ড ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় ত্রাণ ও উদ্ধারের  কাজ শুরু করেছে। শনিবার সকালে কেরলের চেনলম জেলায় বেশ কয়েকটি গ্রামে নেভাল ডাইভিং টিম মোতায়েন করা হয়, যারা বন্যায় আটক লোকজনকে উদ্ধারের কাজ করছে। একটি স্কুলে ত্রাণশিবিরও খোলা হয়েছে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget