এক্সপ্লোর

Memorial Dedicated To Netaji: নেতাজির আন্দামানে পা রাখার ৭৮ বছর, পোর্ট ব্লেয়ারে বিশেষ ‘সংকল্প স্মারক’

Netaji Subhas Chandra Bose: ভারতের স্বাধীনতা সংগ্রামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিশেষ ভূমিকা আছে। এখানেই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

নয়াদিল্লি: ১৯৪৩ সালের ২৯ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে অবতরণ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বিমান। তিনি সেখানে প্রথমবার ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেই ঘটনার ৭৮ বছর পর নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে বিশেষ ‘সংকল্প স্মারক’ উদ্বোধন করা হল। ১৯৪৩ সালে নেতাজিকে নিয়ে আসা বিমান যে রানওয়েতে অবতরণ করেছিল, তার পাশেই স্মারকটি স্থাপন করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর আন্দামান ও নিকোবর কম্যান্ডের কমান্ডার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার আজ এই স্মারক উদ্বোধন করেন। স্মারকটির তিনটি অংশ, তার মধ্যে মাঝখানে নেতাজির একটি ছোট মূর্তি আছে। তার নিচে লেখা, ‘নিষ্ঠা, কর্তব্য ও বলিদান’।

স্মারকটি উদ্বোধন করার পর লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার স্বাধীনতা সংগ্রামে নেতাজি ও তাঁর আজাদ হিন্দ বাহিনীর বিশেষ অবদানের কথা উল্লেখ করেন। তিনি নেতাজি ও আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের সেনাবাহিনী ব্রিটিশদের কাছ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছিনিয়ে নেয় এবং এই অঞ্চলটি নেতাজির হাতে তুলে দেয়। নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটিশ শাসনমুক্ত বলে ঘোষণা করেন। ফলে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা পাওয়ার অনেক আগেই আন্দামান ও নিকোবর স্বাধীন হয়ে যায়। পোর্ট ব্লেয়ারে পৌঁছে প্রথমে রস আইল্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাজি। তিনি আন্দামান ও নিকোবর দ্বীপের নতুন নামকরণ করেন। আন্দামানের নাম দেন ‘শহিদ’ এবং নিকোবরের নাম দেন ‘স্বরাজ’। সেলুলার জেলে গিয়ে সেখানে বন্দি থাকা স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে দেখাও করেন নেতাজি।

নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন করলেও, এই স্বাধীনতা অবশ্য বেশিদিন ধরে রাখা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর ব্রিটিশরা ফের এই দ্বীপপুঞ্জ দখল করে নেয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর অবশ্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ফের স্বাধীন হয়ে যায়। এখন রস আইল্যান্ডের নামকরণ করা হয়েছে ‘নেতাজি আইল্যান্ড’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget