এক্সপ্লোর

Netaji Birth Anniversary 2021: নেতাজি ভবনে প্রধানমন্ত্রী, বসু পরিবারের আপত্তিতে বাইরেই থাকলেন বিজেপি নেতারা

PM Modi at Netaji Bhawan: ‘পরাক্রম’ আমার খুব একটা পছন্দ হয়নি, বললেন সুগত বসু।

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় এসেই নেতাজি ভবনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘুরে দেখলেন নেতাজি সংগ্রহশালা। তবে বসু পরিবারের আপত্তিতে নেতাজি ভবনের বাইরেই থাকলেন বিজেপি নেতারা। তাঁদের ভিতরে যেতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে নেতাজি পরিবারের সদস্য সুগত বসু জানিয়েছেন, ‘আমি প্রধানমন্ত্রীর দফতরকে বলেছিলাম, প্রধানমন্ত্রী যেন প্রধানমন্ত্রী হিসেবেই আসেন। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মানের প্রশ্ন জড়িত। সে কথাটা অন্তত নেতাজি ভবনের ভিতরে রেখেছেন। আমরা সে ব্যবস্থা বজায় রাখতে পেরেছিলাম।। মর্যাদার সঙ্গেই আমরা প্রধানমন্ত্রীকে নেতাজি ভবন ঘুরিয়ে দেখাতে পেরেছি। আমরা গেটের কাছে দাঁড়িয়েছিলাম। আমার ছোট ভাই সুমন্ত্র বসু, যে এখন নেতাজি রিসার্চ ব্যুরোর ডিরেক্টর আর আমি তাঁকে অভ্যর্থনা জানাই। আমরা দু’জনই তাঁকে নেতাজি ভবন ঘুরিয়ে দেখিয়েছি। সুমন্ত্রর সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ করিয়ে দিলাম। এসপিজি-র আপত্তিতে প্রধানমন্ত্রী ভিজিটর্স বুকে কিছু লেখার সুযোগ পাননি।’ সুগত বসু আরও জানিয়েছেন, ‘কোনও রাজনৈতিক নেতা ভিতরে ঢোকেননি। আমরা প্রধানমন্ত্রীকে নেতাজির গাড়ি, শোবার ঘর, শরৎ বসুর ঘর, নেতাজির স্টাডি, গোটা মিউজিয়াম হেঁটে ঘুরিয়ে দেখিয়েছি। তবে সবকিছু তো আর ভালভাবে দেখা যায়নি। প্রধানমন্ত্রী হরিপুরার কথা বলছিলেন। গুজরাতে যেখানে নেতাজি কংগ্রেসের সভাপতি ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিয়েছিলেন। তাই বিশেষ করে হরিপুরার কিছু ছবি দেখিয়ে দিলাম। আর আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ছবি, আইএনএ টুপি, বেল্ট, বুট, জাপানিদের দেওয়া তলোয়ার, আরও অনেক ছবি দেখিয়েছি।’ প্রধানমন্ত্রী নেতাজি ভবনে ঢোকার আগে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, তাঁরা ভিতরে ঢুকবেন। কিন্তু শেষপর্যন্ত তাঁরা ভিতরে ঢুকতে পারেননি। এ প্রসঙ্গে সুগত বসু বলেছেন, ‘আজ নেতাজির জন্মদিন। আজকের দিনে কোনও রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে চাই না। ১৯৬১ সালে নেতাজি মিউজিয়াম হয়। সে বছরই জওহরলাল নেহরু এসেছিলেন। জওহরলাল নেহরু থেকে মনমোহন সিংহ, সব প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি। তাঁরা সবাই প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন। কোনও রাজনৈতিক দলের নেতা হিসেবে আসেননি। প্রধানমন্ত্রীর পদমর্যাদা, নেতাজির প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঠিক করেছিলাম, উনি প্রধানমন্ত্রী হিসেবেই আসবেন, কোনও রাজনৈতিক দলের নেতা হিসেবে না। আজ সকালে মুখ্যমন্ত্রী আসেন। উনি মুখ্যমন্ত্রী হিসেবে এসেছিলেন। দলের কাউকে আনেননি। নেতাজি যেহেতু দলীয় রাজনীতির অনেক ঊর্ধ্বে, তাই আমরা সেভাবেই ব্যবস্থা রেখেছিলাম। নেতাজির ১২৪-তম জন্মবার্ষিকীতে যেহেতু উনি এসেছেন, তাই ওঁর প্রধানমন্ত্রী হিসেবেই আসা উচিত। সেভাবেই তাঁর সফর হয়েছে। রাজনৈতিক নেতা-কর্মী আসতেই পারেন। আমাদের অবারিত দ্বার। যে কেউ এসে নেতাজি সংগ্রহশালা দেখে যেতে পারেন। আজ আমাদের ধ্বনি দেওয়া উচিত, ‘নেতাজি জিন্দাবাদ’ এবং ‘জয় হিন্দ’। আদর্শের জন্য আমাদের দেশে নেতাজি ও গাঁধীজি, দু’জনকেই প্রয়োজন। ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী হিসেবে নেতাজির জন্মদিনে এসেছিলেন নরসিংহ রাও। নেতাজির আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। নেতাজিকে ‘দেশনায়ক’ হিসেবে সম্বোধন ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার তাই ‘দেশনায়ক দিবস’-ই অনেক বেশি ভাল লেগেছে। ‘পরাক্রম’ আমার খুব একটা পছন্দ হয়নি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget