এক্সপ্লোর

Atin Ghosh on Vaccination: পুরসভা অনুমতি দেওয়ার মালিক নয়, কসবা ভ্যাকসিনেশন কাণ্ডে মন্তব্য অতীনের

পুরসভা অনুমতি দেওয়ার মালিক নন। যদি কেউ বলে থাকেন পুরসভা মালিক, তিনি আইনটা খুলে দেখিয়ে দিন। কসবা ভ্যাকসিনেশন কাণ্ড নিয়ে মন্তব্য অতীন ঘোষের।

কলকাতা : কসবা ভ্যাকসিনেশন কাণ্ড নিয়ে সরগরম রাজ্য। প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়ে। যদিও এপ্রসঙ্গে আজ অতীন ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পুরসভা অনুমতি দেওয়ার মালিক নন। যদি কেউ বলে থাকেন পুরসভা মালিক, তিনি আইনটা খুলে দেখিয়ে দিন। ভ্যাকসিনেশন পলিসির কোন জায়গায় বলা আছে যে কেউ যদি ভ্যাকসিনেশন ক্যাম্প করেন তাকে কলকাতা পুরসভার অনুমতি নিতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষও জানেন, যাঁদের শিক্ষা অতি নগন্য তাঁরাও জানেন যে ভ্যাকসিন নিতে গেলে তাঁকে প্রথম রেজিস্ট্রেশন করাতে হয়। রেজিস্ট্রেশন করাতে গেলে আধার, প্যান অথবা ভোটার আইডি কার্ড লাগে। রেজিস্ট্রেশন করলে আপনি ভ্যাকসিন নিয়ে আসার সঙ্গে সঙ্গে কনফার্ম করার জন্য আপনার মোবাইলে মেসেজ আসে। এইটা জানার পরেও প্রতারকের কাছ থেকে যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁরা সব শহরের শিক্ষিত মানুষ। কসবায় যাঁরা নিয়েছেন, তাঁরা সব শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষগুলো ভ্যাকসিন নেওয়ার পর দীর্ঘদিন কোনও মেসেজ পাননি। কোনও সার্টিফিকেট পাননি। তার পরেও কোনও অথরিটির কাছে অভিযোগ জানাননি। বেশ কয়েকদিন আগে সিটি কলেজে নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার, রাজ্য সরকার থেকে বেসরকারি হাসপাতালগুলি-এই তিনের বাইরে কোনও চতুর্থ ব্যক্তি নেই যারা ভ্যাকসিন দিতে পারেন। জুন মাসের মাঝামাঝি নাগাদ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত বদল করেছে। বলেছে যে, যা ভ্যাকসিন উৎপাদন হবে তার ৭৫ শতাংশ কেন্দ্রীয় সরকার কিনবে। কেন্দ্র সরকারই রাজ্য সরকারকে দেবে। রাজ্য সরকার সরাসরি কিনতে পারবে না। আর ২৫ শতাংশ বেসরকারি হাসপাতালগুলি কিনবে। কিন্তু, ভ্যাকসিন বরাদ্দ করবে বিভিন্ন রাজ্য সরকার। এর মধ্যে তৃতীয় বা চতুর্থ কোনও ব্যক্তি নেই যারা এই ভ্যাকসিন সংগ্রহ করতে ও দিতে পারবেন।

প্রসঙ্গত, সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার কসবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেসন ড্রাইভের আয়োজন করা হয়। সচেতনতা প্রচারে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমি চক্রবর্তীকেও। সেই ক্যাম্পে গিয়েই নিজের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন মিমি। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় মিমির। খোঁজ নিয়ে জানেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে, দেবাঞ্জন দেব নামে ওই ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন। পুরসভার অনুমতিও নেওয়া হয়নি অনুষ্ঠানের আগে। কার্যত বেনিয়মে ব্যবহার করা হয়েছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিকেও।

ঘটনার তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা শাখা। তদন্তে নেমে পাণ্ডা দেবাঞ্জন দেবকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, উত্তর কলকাতার একটি কলেজ ও কসবায় ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন দেবাঞ্জন।

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget