এক্সপ্লোর

Ayodhya Ram Temple: ৬ মাস পেরলো না, প্রথম বর্ষাতেই রামমন্দিরের ছাদে ফাটল, ঝরঝর করে জল ঝরছে গর্ভগৃহে !

Ayodhya Ram Temple Roof Crack : বৃষ্টির পর থেকেই এই সমস্যা দেখা যাচ্ছে। সবেই ৬ মাস পেরিয়েছে মন্দির উদ্বোধনের। তারপর এটাই প্রথম বর্ষা। আর তখনই এই সমস্যা। 

নয়াদিল্লি:  বর্ষা নামতেই এবার উদ্বেগ রাম মন্দিরে ( Ram Mandir )। একটু জোরে বৃষ্টির পরই দেখা গেল মন্দিরের ছাদ দিয়ে পড়ছে জল। একেবারে গর্ভগৃহের ছাদ থেকে ঢুকছে জল।  জানিয়েছেন খোদ প্রধান পুরোহিত । আচার্য সত্যেন্দ্র দাস সোমবার জানান, বৃষ্টির পর থেকেই এই সমস্যা দেখা যাচ্ছে। সবেই ৬ মাস পেরিয়েছে মন্দির উদ্বোধনের। তারপর এটাই প্রথম বর্ষা। আর তখনই এই সমস্যা। 

আচার্য দাস গত শনিবার মধ্যরাতে বৃষ্টির পর দেখেন গর্ভগৃহের ছাদ থেকে জল পড়ছে। তাঁর অভিযোগ, মন্দির চত্বর থেকে বৃষ্টির জল বেরনোর কোনও ব্যবস্থা নেই । উপযুক্ত নিকাশি না-থাকার দরুণই এই বিপর্যয়, দাবি মন্দির কর্তৃপক্ষের। তাই দ্রুত নিকাশি ব্যবস্থার সংষ্কার চেয়েছেন তাঁরা।  রাম মন্দিরের তরফে  সংশ্লিষ্ট বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।  মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মন্দিরে পৌঁছে ছাদ মেরামত করে জল আটকানোর ব্যবস্থা করার নির্দেশ দেন। 

মন্দির নির্মাণের অগ্রগতি সম্পর্কে  নৃপেন্দ্র মিশ্র জানান, মন্দিরের প্রথম তলায় কাজ চলছে । এই বছরের জুলাইয়ের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ।  ডিসেম্বরের মধ্যে মন্দিরের নির্মাণ পুরোপুরি শেষ হবে। আচার্য সত্যেন্দ্র দাস সাংবাদিকদের বলেন, শনিবার মধ্যরাতে প্রথম ভারী বর্ষণ হয় অযোধ্যায়। তারপরই মন্দিরের গর্ভগৃহের ছাদে বড় ফাটল দেখা যায়। সেখান থেকে পূজারির বসার জায়গায় ঝরঝর করে জল পড়তে শুরু করে।  এছাড়া ভিআইপি দর্শনের জন্য যেখানে সকলে আসেন, সেখানেও বৃষ্টির জল পড়ছিল।

ভক্তদের প্রশ্ন, এটা খুবই আশ্চর্যজনক যে সারাদেশের বিশিষ্ট প্রকৌশলীরা রাম মন্দির তৈরির কাজেন সামিল হয়েছিলে। ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে মন্দিরের। কিন্তু, তারপরও এমন বিপর্যয় কেন ? এদিকে শনিবার রাতের বৃষ্টির পর থেকে রামপথ সড়ক ও এর আশপাশের লেনেশেরে জল জমে যায়। নর্দমার জল ঢুকে পড়ে এলাকায়।  জলে ভেসে যায় জলওয়ানপুরা থেকে হনুমানগড়ি ভক্তিপথ এবং তেধি বাজার এলাকা। 

এই পরিস্থিতিতে কংগ্রেস বিজেপির দিকেই আঙুল তুলেছেন। মন্দির নির্মাণ এবং  নাগরিক সুবিধা নির্মাণে দুর্নীতির অভিযোগ করেছে হাত-শিবির। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আরও পড়ুন: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?            

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget