এক্সপ্লোর

K D Singh Arrest Update: এবার ইডি-র নজরে নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলের বয়ান

এনফোর্সমেন্ট ডিরেক্টরের কলকাতা দফতর ও সিবিআইয়ের কাছে নারদকাণ্ডে কে ডি সিং সংক্রান্ত ম্যাথ্যু স্যামুয়েলের বয়ানের বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে দিল্লিতে ইডি-র দফতরে পাঠাতে বলা হয়েছে বলে খবর সূত্রের

কলকাতা ও নয়াদিল্লি: কে ডি সিংকে গ্রেফতারের পর এবার ইডি-র নজরে নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলের বয়ান।

ইডি সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরের কলকাতা দফতর ও সিবিআইয়ের কাছে নারদকাণ্ডে কে ডি সিং সংক্রান্ত ম্যাথ্যু স্যামুয়েলের বয়ানের বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে দিল্লিতে ইডি-র দফতরে পাঠাতে বলা হয়েছে।

সূত্রের খবর, নারদকাণ্ডে স্টিং অপারেশনে কত টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা কে, কীভাবে দিয়েছিল, তা জানতে চায় ইডি। এর আগে ইডি দাবি করে, জিজ্ঞাসাবাদে ম্যাথ্যু স্যামুয়েল জানান, কে ডি সিংয়ের সংস্থাই নারদকাণ্ডে স্টিং অপারেশনে টাকা দিয়েছিল।

ইডি সূত্রের খবর, তার সেই প্রেক্ষিতেই ম্যাথ্যু স্যামুয়েলের বয়ানকে সামনে রেখে এবার কে ডি সিংকে জেরা করতে চায় তারা।

বেআইনি লেনদেনের অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে সোমবার গ্রেফতার করে ইডি। শনিবার পর্যন্ত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

অ্যালকেমিস্টের আধিকারিক এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দেড়শো থেকে দু’শো কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ।

ইডি সূত্রে দাবি, মঙ্গলবার কে ডি সিংকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বুধবার তাঁকে ফের একবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা সূত্রে দাবি, প্রাক্তন সাংসদ অনেক তথ্য গোপন করছেন।

বেশ কিছু প্রশ্নের সঠিক উত্তর তিনি দেননি। সেই কারণেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। আদালত কে ডি সিংকে ১৬ জানুয়ারি পর্যন্ত হেফাজতে পাঠিয়েছে।

কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রে দাবি, কে ডি সিং যে সংস্থার মালিক সেই অ্যালকেমিস্টের একটি সংস্থা বিভিন্ন বেআইনি স্কিম দেখিয়ে বাজার থেকে প্রায় ১৯০০ কোটি টাকা তুলেছে।

এর মধ্যে দেড়শো থেকে দু’শো কোটি টাকার হিসেব মেলেনি। এই টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে গোয়েন্দাদের সন্দেহ।

এছাড়া অ্যালকেমিস্টের আরও বিভিন্ন সংস্থা বাজার থেকে প্রচুর টাকা তুলেছে। ইডি সূত্রে দাবি, এই মোট পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা।

এর আগে ২০১৯ সালে কে ডি সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং ভারতীয় মূল্যে নগদ টাকা বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রে দাবি, সেই সংক্রান্ত কোনও নথি বা হিসেব কে ডি সিং দিতে পারেননি। ইডি সূত্রে দাবি, ইতিমধ্যে অ্যালকেমিস্টের ২৩৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সংস্থার আর কোথায় কত সম্পত্তি আছে? তার সবক’টির কি হিসেব আছে? কে ডি সিংকে জেরা করে তা জানতে চাইছেন ইডি-র অফিসাররা।

কে ডি সিংয়ের বিরুদ্ধে প্রথমে রাঁচির থানায় একটি এফআইআর হয়। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে দাবি, তদন্তে নেমে দেখা যায়, দুর্নীতির জাল অনেকদূর ছড়িয়ে। এরপরই রাঁচির থানা থেকে বিষয়টি দিল্লিতে ফরওয়ার্ড করা হয়।

তারপর আর্থিক তছরুপের মামলা রুজু করে, জোরকদমে তদন্তে নামেন ইডি অফিসাররা।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget