এক্সপ্লোর

Work From Home : ওয়ার্ক ফ্রম হোম-এর সুযোগ ছাড়তে নারাজ, কাজই ছেড়ে দিচ্ছেন একটা বড় অংশের কর্মী !

সংক্রমণ এড়াতে বড় বড় কর্পোরেট হাউস থেকে অনেক বেসরকারি সংস্থাই ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্কের পথে হেঁটেছে এতদিন। বছরের বেশি সময় অতিবাহিত এভাবে। কিন্তু, এখন কোথায় দাঁড়িয়ে এই সুযোগ-সুবিধা ? বড় বড় হাউসগুলি কী বলছে ? কর্মীরা রিমোট ওয়ার্কে কতটা স্বাচ্ছন্দ বোধ করছেন? কী বলছেন তাঁরা ?

ওয়াশিংটন ডিসি : করোনা অতিমারিতে পাল্টে গিয়েছে অনেক কিছুই। সেই তালিকায় রয়েছে কাজের ধরন। সংক্রমণ এড়াতে বড় বড় কর্পোরেট হাউস থেকে অনেক বেসরকারি সংস্থাই ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্কের পথে হাঁটা শুরু করে। বছরের বেশি সময় অতিবাহিত এভাবে। কিন্তু, এখন কোথায় দাঁড়িয়ে এই সুযোগ-সুবিধা ? বড় বড় হাউসগুলি কী বলছে ? কর্মীরা রিমোট ওয়ার্কে কতটা স্বাচ্ছন্দ বোধ করছেন? তাঁরা কি এভাবেই কাজ চালিয়ে যেতে চাইছেন ? নাকি অফিসের সেই পুরানো পরিবেশে ফিরতে মরিয়া ? এনিয়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা, সমীক্ষা। 'নিউ নর্মাল'-এর যুগে একাংশ নিয়োগকর্তা চাইছেন, এবার অফিসে আসুক কর্মীরা। অন্যদিকে একটা বড় অংশের কর্মীই বলছেন, এই তো ভাল চলছে। রিমোট ওয়ার্ক-ই চলুক না।

এক্ষেত্রে Google থেকে Ford Motor Co. বা Citigroup Inc.-এর মতো সংস্থা নমনীয়তার পথে হাঁটতে চাইছে। আবার অনেক চিফ এক্সিকিউটিভ অফিসে আসার গুরুত্ব নিয়ে প্রকাশ্যে সওয়াল করেছেন। কেউ কেউ রিমোট ওয়ার্কের সমূহ বিপদের কথা তুলে ধরেছেন। তাঁদের মতে, এভাবে কাজ চললে কোম্পানি কালচার নষ্ট হয়ে যাবে। 

যদিও একটা বিরাট অংশের কর্মী এই মতের পক্ষপাতী নন। তাঁদের বক্তব্য, গত এক বছরে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে, এমন অনেক কাজ রয়েছে যা যে কোনও জায়গা থেকে করা যায়। তাছাড়া ভিড় ট্রেনে বা হাইওয়ে ধরে যাতায়াতও এড়ানো যাবে। এই পরিস্থিতিতে কেউ কেউ অফিস যাচ্ছেন। আবার অনেকের এখনও ভাইরাস নিয়ে উদ্বেগ রয়েছে। শুধু ভাইরাস নিয়েই নয়, ভ্যাকসিন নিতে দ্বিধাগ্রস্ত এমন সহকর্মীদের নিয়েও তাঁরা চিন্তিত। 

কেউ কেউ এই মত প্রকাশ করেছেন, এমন অনেক বস রয়েছেন যাঁরা নিচুতলার কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে চান। তাঁদের ধারণা, কর্মীদের সবসময় চোখের সামনে না রাখা গেলে তাঁরা ফাঁকি মারবেন।

এই অবস্থায় অতিমারি-পরবর্তী কাজের ধরন কেমন হবে তা এখনই বলা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। আমেরিকায় এখনও পর্যন্ত ২৮ শতাংশ মানুষ অফিসে কাজে ফিরেছেন। ক্যাসেল সিস্টেমস নামে একটি সংস্থার তরফে ১০ মেট্রো এলাকায় করা সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। যেহেতু ভাইরাসের সংক্রমণ এখনও লেগে রয়েছে, তাই অনেকেই এখনও অফিসে ফিরতে অনিচ্ছুক। তাছাড়া টিকাকরণের প্রক্রিয়া এখনও চলছে।

অফিসে-প্রত্যাবর্তনের ইচ্ছা নিয়ে মে মাসে আমেরিকায় একটি সমীক্ষা চালানো হয়। ১০০০ জন প্রাপ্তকবয়স্কের মত নেওয়া হয়। এর মধ্যে ৩৯ শতাংশই জানিয়েছেন, রিমোর্ট ওয়ার্ক নিয়ে কর্তৃপক্ষ নমনীয় মনোভাব না দেখালে তাঁরা কাজ ছেড়ে দেবেন। 

রিমোট ওয়ার্কের অপর একটি সুবিধাও রয়েছে। যাতায়াতের সমস্যা এবং যাতায়াত-খরচ বাঁচানোর মতো বিষয়। এনিয়ে  FlexJobs নামে একটি সংস্থা ২১০০ জনের উপর গত এপ্রিল মাসে একটি সমীক্ষা চালায়। তাতে এক তৃতীয়াংশ মানুষ জানিয়েছেন, রিমোট ওয়ার্কের ফলে তাঁরা প্রতি বছর অন্তত ৫ হাজার ডলার সঞ্চয় করতে সক্ষম। 

জিম্মি হেনড্রিক্স। নেদারল্যান্ডের ৩০ বছর বয়সি সফটওয়্যার ডেভেলপার। তিনি যে ওয়েব অ্যাপ্লিকেশন সংস্থার হয়ে কাজ করতেন, তারা গত ফেব্রুয়ারি মাসে কর্মীদের অফিসে ফেরানোর উদ্যোগ নেয়। কিন্তু, তার আগেই ডিসেম্বর মাসে কাজ ছেড়ে দেন হেনড্রিক্স। তিনি বলেন, কোভিড চলাকালীন আমি বুঝতে পারলাম, বাড়ি থেকে কাজের বিষয়টি আমি কি না উপভোগ করছি।

এখন হেনড্রিক্স ফ্রিল্যান্স কাজ করছেন। এর পাশাপাশি বান্ধবীকে তাঁর আর্ট বিজনেস-এর কাজে সাহায্য করছেন। তাঁদের প্রতিদিন ২ ঘণ্টা যাতায়াতে ব্যয় হয়। এই যুগল এখন নিজেদের গাড়িটি বিক্রি করে দিয়ে বাইকে যাতায়াতের চিন্তাভাবনা করছেন। হেনড্রিক্সের মতে, এতে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ থাকবে। এর ফলে আমি বাড়িতে যা চাই তা-ই করতে পারব। একবার বাইরে থেকে হেঁটেও আসতে পারি।

যদিও সবার এভাবে বেছে নেওয়ার সুযোগ নেই। লক্ষ লক্ষ ফ্রন্টলাইন ওয়ার্কার রয়েছেন- যাঁরা হাসপাতাল বা নার্সিংহোমে রোগীর যত্ন নেন, গৃহস্থের বাড়ির সামনে প্যাকেট নামিয়ে আসেন, মুদির দোকানে সামগ্রী মজুত রাখেন-এমন অনেকে। এইসব পেশার সঙ্গে জড়িতদের বেছে নেওয়ার মতো সুযোগ সেঅর্থে নেই।

সেরা শিরোনাম

New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget