এক্সপ্লোর

Imran Khan: গোপন তথ্য ফাঁস করেছেন? ইমরানকে ১০ বছরের সাজা শোনাল পাকিস্তানের আদালত

Imran Khan Gets Jail: পাকিস্তানের গোপন তথ্য তিনি হাতছাড়া করেছেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে।

লাহৌর: দেশের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ১০ বছরের সাজা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাবাস দিল আদালত।মঙ্গলবার পাকিস্তানের বিশেষ আদালত এই রায় শুনিয়েছে। ইমরানের পাশাপাশি, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের সাজা শোনানো হয়েছে। ইমরান যদিও বরাবরই তাঁর বিরুদ্ধে  ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করে আসছেন। কিন্তু পাকিস্তানের গোপন তথ্য তিনি ফাঁস করেছেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। (Imran Khan)

গত বছর অগাস্ট মাসে গ্রেফতার হন ইমরান। তার পর থেকে জেলেই রয়েছেন তিনি। মঙ্গলবার জেলের ভিতরেই মামলার শুনানি চলছিল। সেখানেই ইমরানকে ১০ বছরের সাজা শোনানো হয়। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগেই ১০ বছরের কারাবাস হল ইমরানের। PTI-এর তরফে এদিন জানানো হয়, 'প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের সাজা শোনানো হয়েছে'। (Imran Khan Gets Jail)

পাকিস্তান সরকারের যে গোপন তথ্য ইমরান ফাঁস করেছেন বলে অভিযোগ, একটি Cipher-কে ঘিরেই সেই অভিযোগ ওঠে। পাকিস্তানে এই মামলা Cipher Case নামেও পরিচিত। Cipher অর্থাৎ সাঙ্কেতিক ভাষায় লেখা কিছু বার্তা।  অভিযোগ, আমেরিকা থেকে পাকিস্তানি রাষ্ট্রদূতের পাঠানো এমনই একটি বার্তা ইমরান এবং কুরেশির হাতে উঠেছিল, যাতে লেখা ছিল, 'ইমরানকে পাকিস্তানের মসনদ থেকে সরাতে সহযোগীর ভূমিকা পালন করছে আমেরিকা'। কূটনৈতিক সেই বার্তা গোপন রাখেননি ইমরান।

আরও পড়ুন: INS Sumitra: মাছ ধরতে বেরিয়ে অপহৃত, ট্রলার ছিনতাই, জলদস্যুদের হাত থেকে পাক নাবিকদের উদ্ধার করল ভারত

সাঙ্কেতিক ভাষায় লেখা ওই বার্তা পেয়েও ইমরানের সেটি ফাঁস করে দেন বলে অভিযোগ। ইমরান বরাবরই বলে এসেছে, তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। সাঙ্কেতিক ভাষায় লেখা ওই বার্তাতেও তেমন ইঙ্গিত ছিল। সেই মতোই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় পাক সেনেটে। এই মামলায় ইমরান এবং কুরেশির বিরুদ্ধে সাক্ষ্য দেন ১০ জন। পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করে। বলা হয়, কূটনৈতিক কথোপকথন প্রকাশ্যে এনে দেশের গোপনীয়তা রক্ষার আইন লঙ্ঘন করেছেন ইমরান এবং কুরেশি। 

এর আগে, ডিসেম্বর মাসে ইমরান এবং কুরেশির গ্রেফতারি পরবর্তী জামিনের আবেদন মঞ্জুর করে পাক সুপ্রিম কোর্ট।  কিন্তু আরও একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন ইমরান। কুরেশি ছাড়া পেতে পারেন বলে সম্ভাবনা দেখা দিলেও, তাঁকে নাগালের মধ্যে পেয়ে ধস্তাধস্তি, মারপিট শুরু হয়। তার পর গত ৯ মে নতুন মামলায় ফের গ্রেফতার করা হয় তাঁকে। ২০২২ সালের এপ্রিল মাসে পাক সেনেটে অনাস্থা প্রস্তাব আনা হলে, প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান। ২০২৩ সালের ৫ অগাস্ট থেকে জেলে রয়েছেন তিনি। তোষাখানা মামলায় তিন বছরের জেল হয়েছে তাঁর। সুপ্রিম কোর্টে সেই সাজা বাতিল হলেও, Cipher মামলায় ফের গ্রেফতার করা হয় তাঁকে। সেই থেকে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন।

 

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget