এক্সপ্লোর

ABP-CVoter Opinion Poll: উত্তরপ্রদেশে ফের গেরুয়া-রাজ, কড়া টক্কর সপা-র : এবিপি নিউজ-সিভোটার সমীক্ষা

ABP-CVoter Opinion Poll: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া ও পাঞ্জাব- এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে CVoter-এর সঙ্গে জোট বেঁধে ভোটারদের মনোভাব বুঝতে সমীক্ষা চালায় এবিপি নিউজ

নয়া দিল্লি : যোগী-ম্যাজিকে ভর করে কি এবার উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারবে গেরুয়া শিবির ? এবিপি নিউজ-সিভোটার সমীক্ষা (ABP-CVoter Opinion Poll) অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে ফের বিজেপি-রাজের সম্ভাবনা রয়েছে।

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া ও পাঞ্জাব- এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে CVoter-এর সঙ্গে জোট বেঁধে ভোটারদের মনোভাব বুঝতে সমীক্ষা চালায় এবিপি নিউজ। সেই অনুযায়ী সমীক্ষা চলে দেশের অন্যতম সর্ববৃহৎ এই বিধানসভা নিয়েও। 

তাতে উঠে এসেছে, বিজেপি সর্বোচ্চ ভোট পেতে চলেছে। প্রায় ৪১.৫ শতাংশ ভোট পেতে পারে তারা। দ্বিতীয় স্থানে থাকবে অখিলেশ যাদব নেতৃত্বাধীন এসপি ও তার শরিক দল। তাদের ঝুলিতে যেতে পারে ৩৩.৩ শতাংশ ভোট। তবে, বিএসপি-র পক্ষে খুব একটা সুখকর যাবে না এই নির্বাচন। তাদের ক্ষমতা-ক্ষয়ের ইঙ্গিত রয়েছে। অন্যদিকে প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রার আগ্রাসী প্রচারেও বিশেষ কোনও লাভ হবে না কংগ্রেসের। 

আরও পড়ুন ; পাঞ্জাবে আম আদমির প্রথম পছন্দ AAP, 'কিংমেকার' হয়ে উঠতে পারে SAD; বলছে এবিপি নিউজ-সিভোটারের সমীক্ষা

এবিপি নিউজ-সিভোটার সমীক্ষা অনুযায়ী কারা কতগুলি আসন পেতে পারে ?

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) নেতৃত্বে নিরাপদ জায়গাতেই থাকছে বিজেপি (BJP)। ৪০৩ আসন বিশিষ্ট এই বিধানসভায় ২২৩-২৩৫টি আসন পেতে পারে গেরুয়া শিবির। সমাজবাদী পার্টি জিততে পারে ১৪৫-১৫৭টি আসন। ২০১৭ সালের তুলনায় অনেকটায় উন্নতির সম্ভাবনা রয়েছে অখিলেশ যাদবের দলের। 

অন্যদিকে জমি হারাতে পারে মায়াবতী নেতৃত্বাধীন বিএসপি। জনমত সমীক্ষা অনুযায়ী, বিএসপি ৮ থেকে ১৬টি আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে ১০-এর কম আসন।

একনজরে দেখে নেওয়া যাক কবে কবে ভোট রয়েছে এই রাজ্যে-

২) ১৪ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (২)

৩)  ২০ ফেব্রুয়ারি-উত্তরপ্রদেশ (৩)

৪) ২৩ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৪)

৫) ২৭ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৫)

৬) ৩ মার্চ- উত্তরপ্রদেশ (৬)

৭) ৭ মার্চ - উত্তরপ্রদেশ (৭)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget