এক্সপ্লোর

Jordan Drone Attack:জর্ডনে ড্রোন হানায় প্রাণ হারালেন মার্কিন নিরাপত্তাবাহিনীর ৩ সদস্য

3 US Service Members Killed:জর্ডনে ড্রোন হানায় প্রাণ হারালেন মার্কিন নিরাপত্তাবাহিনীর ৩ সদস্য, সম্ভাব্য 'ট্রম্যাটিক ব্রেন ইনজুরি'  অন্তত ৩৪ জনের।

নয়াদিল্লি: জর্ডনের ড্রোন হানায় (Jordan Drone Attack) প্রাণ হারালেন মার্কিন নিরাপত্তাবাহিনীর ৩ সদস্য, সম্ভাব্য 'ট্রম্যাটিক ব্রেন ইনজুরি'  অন্তত ৩৪ জনের। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) স্বয়ং এই দাবি করায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। গত অক্টোবর থেকে ইজরায়েল এবং হামাসের মধ্যে যে সংঘাত চলছে, তার পরিসর বাড়ছিলই। হামাসের সমর্থক বলে পরিচিত ও ইরানের মদতপুষ্ট, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে হামলাও চালায় আমেরিকা এবং ব্রিটেন। তবে শনিবার রাতের আগে পর্যন্ত এই সংঘাতে কোনও মার্কিন সেনার প্রাণহানি ঘটেনি। আমেরিকার প্রেসিডেন্টের দাবি জানাজানি হতে তাই নতুন শোরগোল শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। এবার কোন দিকে এগোবে পশ্চিম এশিয়ার সংঘর্ষ-পরিস্থিতি?

প্রেক্ষাপট...
বাইডেনের তরফে রবিবার জানানো হয়, সিরিয়ার সীমান্তের কাছে, জর্ডনের উত্তর-পূর্ব দিকে মোতায়েন মার্কিন বাহিনীর উপর  হঠাতই আক্রমণ হানে একটি 'আনম্যানড এরিয়াল ভেহিকল।' শনিবার রাতের ওই হামলাতেই ৩ সেনা সদস্যের প্রাণ গিয়েছে বলে দাবি বাইডেনের। এজন্য ইরান-সমর্থিত গোষ্ঠীর দিকে আঙুল তোলেন তিনি। বলেন, 'আমরা এখনও হামলার খুঁটিনাটি জানতে তৎপর রয়েছি। তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে স্পষ্ট, ইরাক এবং সিরিয়ায় সক্রিয় ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীই এই হামলার নেপথ্যে রয়েছে। '  মার্কিন আধিকারিকদের মতে, ৩৪ জনের সম্ভাব্য 'ট্রম্যাটিক ব্রেন ইনজুরি'-র আশঙ্কা করা হচ্ছে। আপাতত তাঁদের নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে খবর। গত অক্টোবরে হামাসের হামলা এবং জবাবে ইজরায়েল গাজায় যে যুদ্ধ শুরু করে, সেই সংঘাতের ইতিহাসে এই প্রথম কোনও মার্কিন সেনার মৃত্যু হল। 
ওয়াশিংটনের অবশ্য দাবি, পশ্চিম এশিয়ায় এই টালমাটাল পরিস্থিতির এখনও সরাসরি 'শরিক' নয় তারা। তবে, ইরানের মদতপুষ্ট, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ইতিমধ্যেই হামলা চালিয়েছে  আমেরিকা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে যে ভাবে হামলা চালাচ্ছিল হুথিরা তার জবাবেই হামলা, দাবি করে আমেরিকা। চলতি মাসের মাঝামাঝি জবাবে হুথিরা জানিয়েছিল, আমেরিকা ও ব্রিটেন এখন 'ন্যায়সঙ্গত কারণে তাদের লক্ষ্য।' ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আরও দাবি করে, আগ্রাসী শক্তির 'আনন্দ' বেশি দিনের নয়। এর আগেও সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন, 'আমাদের ইয়েমেনের উপর যে অপরাধমূলক আগ্রাসন চলছে, তার সম্পূর্ণ দায় আমেরিকা ও ব্রিটেনের। এই আগ্রাসনের জবাব দেওয়া হবে।'
তবে শনিবারের হামলার পর আমেরিকাও জানিয়ে দেয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পালন করবে তারা। পাশাপাশি, যারা এই হামলার নেপথ্যে, তাদেরও এই ঘটনার দায় নিতে বাধ্য করবে। 

আরও পড়ুন:বেঁচেছিলেন ৮২ বছর, অজ্ঞাত অবস্থাতেই মৃত্যু, জীবনে নারী দেখেনইনি এই সন্ন্যাসী

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget