এক্সপ্লোর

Kangana Ranaut: ফের বিতর্কিত মন্তব্য করে অস্বস্তিতে ফেললেন দলকে, কঙ্গনার সঙ্গে দূরত্ব বাড়াল বিজেপি

Kangana Farm Laws Remarks: 'ইমার্জেন্সি' ছবির প্রচারে কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করে আগেই বিতর্ক বাধিয়েছেন কঙ্গনা।

নয়াদিল্লি: বিতর্কের জেরে আটকে গিয়েছে ছবির মুক্তি। কিন্তু পিছু হটছেন না অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। কৃষকদের নিয়ে মন্তব্য করে ফের বিতর্ক বাড়ালেন তিনি। কেন্দ্রের তরফে প্রত্যাহার করে নেওয়া বিতর্কিত তিনটি কৃষি আইন ফিরিয়ে আনার দাবি করেছেন কঙ্গনা, যা নিয়ে চরমে রাজনৈতিক তরজা। এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই কঙ্গনার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে বিজেপি। বিরোধীরা তীব্র সমালোচনায় সরব হয়েছেন। (Kangana Ranaut) 

'ইমার্জেন্সি' ছবির প্রচারে কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করে আগেই বিতর্ক বাধিয়েছেন কঙ্গনা। কৃষকদের ওই আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি ডেকে আনছিল, আন্দোলনস্থলে মৃতদেহ ঝুলছিল, ধর্ষণের ঘটনা ঘটছিল বলে দাবি করেন তিনি। সেই নিয়ে দলের তরফে ভর্ৎসনাও করা হয় তাঁকে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কঙ্গনাকে ডেকে পাঠান যেমন, তেমনই বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে, কঙ্গনার মন্তব্যকে সমর্থন করে না দল। দলের অবস্থান তুলে ধরেননি কঙ্গনা। (Kangana Farm Laws Remarks)

সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার নিজের নির্বাচনী কেন্দ্র মান্ডিতে বিতর্কিত মন্তব্য করে বসেন কঙ্গনা। কৃষক আন্দোলনের জেরে যে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, সেগুলিকে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। কঙ্গনার মতে, কৃষি আইনগুলি ফিরিয়ে আনা উচিত। সেই দাবিতে সরব হওয়া উচিত কৃষকদেরই। 

পরিষ্কার ভাষায় কঙ্গনা বলেন, "আমি জানি এটা নিয়ে বিতর্ক হবে। কিন্তু আমার মনে হয়, যে কৃষি আইনগুলি প্রত্যাহার করা হয়েছিল, সেগুলি ফিরিয়ে আনা উচিত। এ নিয়ে সরব হওয়া উচিত কৃষকদের নিজেদেরই। দেশের উন্নয়নের স্তম্ভ কৃষক সমাজ। আমি ওঁদের অনুরোধ করব, নিজেদের ভালর জন্যই কৃষি আইনগুলি ফিরিয়ে আনার দাবি জানান।"

কঙ্গনার এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। কংগ্রেসের তরফে কঙ্গনার মন্তব্যের ভিডিও পোস্ট করে তুলোধনা করা হয় বিজেপি-কে। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত বলেন, "৭০০-র বেশি কৃষক শহিদ হন, তার পরই ঘুম ভাঙে মোদি সরকারের। কালো আইন তিনটি প্রত্যাহার করে নেওয়া হয়। এখন বিজেপি সাংসদরা ওই আইন আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কিন্তু কংগ্রেস কৃষকদের পাশে আছে। নরেন্দ্র মোদি এবং ওঁর সাংসদরা যত চেষ্টাই করুন, ওই তিনটি কালো আইন কখনও ফিরবে না।" 

হরিয়ানা বিধানসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে চরম তৎপরতা বিজেপি-র অন্দরে। এই হরিয়ানা থেকেই ২০২০ সালে দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা শুরু হয়েছিল ওই তিন আইনের বিরুদ্ধে। সেই আন্দোলনের জেরেই শেষ পর্যন্ত বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র। হরিয়ানায় নির্বাচনের আগে কঙ্গনার এই মন্তব্যে তাই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যে কারণে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বিবৃতি জারি করে জানিয়েছেন, প্রত্যাহার করে নেওয়া কৃষি আইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপি সাংসদ কঙ্গনার যে মন্তব্য বাইরাল হয়েছে, পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, বিজেপি-র তরফে এমন মন্তব্য করার এক্তিয়ার নেই কঙ্গনার। কৃষি আইন নিয়ে কঙ্গনার এই মন্তব্যের সঙ্গে বিজেপি-র অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget