এক্সপ্লোর

Kolkata Metro service:  ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা, চলবে সপ্তাহে পাঁচদিন সকাল ৮টা থেকে রাত ৮টা

আগের মতোই, শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো...

কলকাতা:  আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল মেট্রো পরিষেবা। এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ৫ দিন, অর্থাৎ, সোমবার  থেকে শুক্রবার। আগের মতোই, শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো।

মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে ১৯২টি মেট্রো চালানো হবে। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো। 

রাজ্যে কার্যত লকডাউন যবে থেকে শুরু হয়েছিল, তবে থেকে বন্ধ ছিল স্বাভাবিক মেট্রো পরিষেবা। প্রথমে শুরু হয় স্টাফ স্পেশাল ট্রেন। প্রথমে ৪০, পরে তা বেড়ে হয় ৬২। 

ধীরে ধীরে সেই ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। ধাপে ধাপে তা ৯০ এবং শেষে ১০৪ করা হয়। কিন্তু, সাধারণ যাত্রীদের জন্য বন্ধ ছিল পরিষেবা।

জরুরি ভিত্তিতে যাঁরা কাজে বেরোচ্ছেন তাঁদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।  বলা হয়েছিল,  জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা সংস্থার আই কার্ড ও মেট্রোর স্মার্ট কার্ড ব্যবহার করে উঠতে পারবেন ট্রেনে।

আজ থেকে সাধারণ যাত্রীদের জন্যও খুলে দেওয়া হলো মেট্রো। তবে, এখনও বন্ধ টোকেন পরিষেবা। কেবলমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় যাত্রা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

মেট্রো রেল সূত্রে খবর, আজ থেকে,  সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চালানো হবে। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৯২টি মেট্রো। 

এরমধ্যে, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ৬৫টি ও দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ৬৮টি মেট্রো। 

বাকিগুলি নিউ গড়িয়া থেকে যাবে দমদম পর্যন্ত। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি। আগের মতোই, শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো।

এদিকে, মেট্রো পরিষেবা চালু হলেও, তবে, রাজ্যে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা। এখনই খুলছে না, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান। 

আগের মতোই, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসকারি বাস, ট্রাম, লোকাল ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, অটো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ফেরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget