এক্সপ্লোর

Durga Puja Preparation: দমদম তরুণ দলের মণ্ডপে এবার অসুরের মাধ্যমেই সুরের সন্ধান

শিল্পীর কথায়, 'আমরা খুব সহজভাবে একটা জিনিস ভেবেছি। অসুরের থেকে শুধু অ-কে সরিয়ে দিলেই আমরা সুরে ফিরছি।'

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সুর ও অসুরের দ্বন্দ্ব চিরন্তন। অথচ 'অসুর' শব্দের মধ্যেই লুকিয়ে আছে 'সুর'। তাই অসুরবৃত্তির মধ্যে দিয়েই সুরবৃত্তিকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে দমদম তরুণ দল। 

শিল্পীর কথায়, 'আমরা খুব সহজভাবে একটা জিনিস ভেবেছি। অসুরের থেকে শুধু অ-কে সরিয়ে দিলেই আমরা সুরে ফিরছি।' তাঁর মন্তব্য, 'আমাদের তো সুরে ফিরতেই হবে। আমরা তো প্রায় অসুরই হয়ে গেছি। সুরে ফিরলে আমরা সুন্দর সমাজ পাব, সুন্দরভাবে সবকিছু দেখতে পাব। আমরা প্রকৃতিকে নষ্ট করেছি। কিন্তু এই প্রকৃতির কোলেই আমাদের ফিরতেই হবে।' এই কারণে পরিবেশ বান্ধব জিনিস দিয়েই গড়ে উঠছে মণ্ডপ। 

উদ্যোক্তার কথায়, 'একে করোনা অতিমারী, তারপর প্রথমে আমফান পরে ইয়াস। আমরা বেশ কিছু জায়গার মানুষের পাশে দাঁড়িয়েছি। এভাবে সকলকে একসঙ্গে নিয়ে সুরের ছন্দে বাঁধতে চেয়েছি।  সব জায়গার অসুরের অ বাদ দিয়ে সুরে ফেরাতে চেয়েছি।'

সাধারণত মণ্ডপের কাঠামো নির্মাণের সময়ে বাঁশের ব্যবহার দেখলেও দমদম তরুণ দলের মণ্ডপ সজ্জার মূল উপকরণই বাঁশ। সঙ্গে থাকছে পাটের দড়ির মতো সাধারণ কিছু জিনিস। গোটা মণ্ডপ আলো করে অধিষ্ঠান করবেন বিষ্ণুপুরী ঢঙে তৈরি দেবী প্রতিমা। তাঁর মাধ্যমেই গোটা মণ্ডপে শোনা যাবে সুরের গল্প। 

ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে দমদম তরুণ দল। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget