এক্সপ্লোর

Kolkata Municipality : কলকাতা পুরসভায় BJP-র সাংবাদিক বৈঠক চলাকালীন ধুন্ধুমার, TMC কাউন্সিলরদের সঙ্গে বচসা; চরম উত্তেজনা

BJP Worker's House Demolished : কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মীর বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বিডন স্ট্রিটে বুলডোজার দিয়ে ভাঙা হল বিজেপি নেতার বাড়ির একাংশ । অভিযোগের তির স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের দিকে। কলকাতা পুরসভায় বিজেপির সাংবাদিক বৈঠক চলাকালীন ধুন্ধুমার বাধে। সাংবাদিক বৈঠকে বাধা তৃণমূল কাউন্সিলরদের। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিতের সঙ্গে তুমুল বচসা তৃণমূল কাউন্সিলরদের।

ঘটনার সূত্রপাত গতকাল পুরসভার বাইরে। কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মীর বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে। বিজেপির অভিযোগ, তাঁকে কোনও নোটিস দেওয়া হয়নি। সম্পূর্ণ বেআইনিভাবে বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয়েছে। 

এই অভিযোগের উপর ভিত্তি করে পুরসভার কাউন্সিলার স্টাফ রুমে বিজেপির তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির তিন কাউন্সিলর। সঙ্গে ছিলেন যাঁর বাড়ি ভাঙা হয়েছে, সেই ব্যক্তি। পাশাপাশি ছিলেন বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। সাংবাদিক বৈঠক চলাকালীন তৃণমূল কাউন্সিলরদের একটি দল সেখানে হাজির হন। তাঁরা দাবি করেন, এভাবে বহিরাগতদের নিয়ে এসে পুরসভার কাউন্সিলর স্টাফ রুমে সাংবাদিক বৈঠক করা যায় না। বহিরাগত বলতে, কাউন্সিলর বাদে আর যে দুজন উপস্থিত ছিলেন, তাঁদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। সেখানে বাদানুবাদ শুরু হয়। সেই বাদানুবাদের সময় একে অপরের দিকে অভিযোগ-পাল্টা অভিযোগ তুলতে থাকে। বিজেপি কাউন্সিলররা অভিযোগ করেন, তাঁদের উপর চড়াও হন। কর্মসূচি ভণ্ডুল করা হয়েছে। এনিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর দাবি করছেন, বেআইনিভাবে প্রেস কনফারেন্স করা হচ্ছিল তো বটেই, সেই সঙ্গে তাঁদের আঘাত করা হয়েছে। 

তৃণমূল কাউন্সিলররা পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে অভিযোগ জানাতে হাজির হন। অন্যদিকে, মেয়রের সঙ্গে দেখা করতে যান বিজেপি কাউন্সিলররা। উভয় পক্ষই পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা জানিয়েছে।

তৃণমূল কাউন্সিলরদের তরফে বলা হয়, "ওঁদের বলেছি, কাউন্সিলর ক্লাবের গরিমা নষ্ট করা যায় না। এখানে বিজেপির জেলা নেতাদের নিয়ে এসে সাংবাদিক বৈঠক করছেন। আমরা বললাম, মেয়রের সঙ্গে কথা বললে তো সমাধান হতে পারে। কেন এটাকে পার্টি অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে CISF-এসে আমার গায়ে হাত দিচ্ছে।" 

যদিও সজল ঘোষের বক্তব্য, "ওঁরা বহিরাগত নন। ভিক্টিম। ভিক্টিমরা সাংবাদিক বৈঠক করছিলেন, যাঁদের বাড়ি ভাঙা হয়েছে। তাঁরা ছিলেন। আর আমাদের একজন নেতা ছিলেন। তিনি কলকাতার করদাতা। আর আমার যদি ভুল থেকে থাকে তার দায়িত্ব পুলিশের। তার দায়িত্ব পুরসভার সিকিউরিটির। এই গুণ্ডা-হার্মাদদের নয়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget