এক্সপ্লোর

২০২০ সালে ‘নো মানি ফর টেরর’ গোষ্ঠীর সম্মেলন ভারতে

মেলবোর্নে চলছে গোষ্ঠীর তিনদিন-ব্যাপী প্রথম সম্মেলন।

নয়াদিল্লি: ২০২০ সালে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের আয়োজন করবে ভারত। প্রায় ৭০টি দেশকে নিয়ে এই মন্ত্রী-পর্যায়ের এই আন্তঃদেশীয় গোষ্ঠী গঠন করা হয়েছে। এই গোষ্ঠীর মূল লক্ষ্য হল সন্ত্রাসে অর্থ জোগান, সন্ত্রাস ও মৌলবাদের মোকাবিলা করা। ২০১৮ সালে গঠন হওয়া ‘নো মানি ফর টেরর’ গোষ্ঠী আদতে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর ছোট সংস্করণ। এফএটিএফ-এর মূল উদ্দেশ্য হল সন্ত্রাসমূলক কার্যকলাপে ব্যবহারের জন্য অর্থ জোগানের উৎসের খোঁজ করা এবং তার মোকাবিলা করা। এবছরই প্রথমবার মিলিত হয়েছে ‘নো মানি ফর টেরর’ গোষ্ঠীভুক্ত দেশগুলি। মেলবোর্নে চলছে গোষ্ঠীর তিনদিন-ব্যাপী প্রথম সম্মেলন। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির নেতৃত্বাধীন ৫ সদস্যের দল। ওই প্রতিনিধিদলে রয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ)র অধিকর্তা ওয়াই সি মোদিও। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রেড্ডি জঙ্গি-গোষ্ঠীকে সরকারিস্তরে অর্থ জোগানের বিষয়টি উত্থাপন করে নাম না করে পাকিস্তানকে আক্রমণ করেন। বলেন, ২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আজও আল-কায়দার অস্তিত্ব টিকে রয়েছে। তার অনেক শাখা-প্রশাখা বিস্তার লাভ করছে। একইভাবে, তিনি সতর্ক করেন, আবু-বকর আল-বাগদাদির মৃত্যুর পর ইসলামিক স্টেট নির্মূল হয়ে যাবে, এমনটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এদিন ভারতরে তরফে চার-দফা প্রস্তাব পেশ করা হয়। এর মধ্যে অন্যতম হল রাজনৈতিক হস্তক্ষেপের ঊর্ধ্বে উঠে এফএটিএফ-এর বিধি কার্যকর করা। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল-- পাকিস্তানের মতো যে সব দেশ জঙ্গিদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে, সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রসঙ্গত, পাকিস্তান ও চিনও এই গোষ্ঠীর সদস্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে
Chhok Bhanga 6ta : বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget