এক্সপ্লোর

হাল ছাড়ার পাত্র ছিলেন না, হান্দওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত কর্নেল শর্মা ১৩ বারের চেষ্টায় যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে

কোনও কিছুতেই হাল ছাড়ার পাত্র ছিলেন না তিনি। জলপাই রঙের উর্দিই ছিল তাঁর একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে অনেকবারই সাফল্য আসেনি। কিন্তু তা বলে সপ্নের পিছু ধাওয়া করতে ছাড়েননি তিনি। অনেকের কাছেই ১৩ সংখ্যাটা অপয়া। কিন্তু প্রবল জেদের মালিক কর্নেল আশুতোষ শর্মা ওসব নিয়ে একেবারেই মাথা ঘামানোর মানুষ ছিলেন না।

নয়াদিল্লি: কোনও কিছুতেই হাল ছাড়ার পাত্র ছিলেন না তিনি। জলপাই রঙের উর্দিই ছিল তাঁর একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে অনেকবারই সাফল্য আসেনি। কিন্তু তা বলে স্বপ্নের পিছু ধাওয়া করতে ছাড়েননি তিনি। অনেকের কাছেই ১৩ সংখ্যাটা অপয়া। কিন্তু প্রবল জেদের মালিক কর্নেল আশুতোষ শর্মা ওসব নিয়ে একেবারেই মাথা ঘামানোর মানুষ ছিলেন না। তাঁর কাছে ওই সংখ্যাই শুভ হয়ে উঠেছিল। উত্তর কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ান প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম কর্নেল শর্মা, ২১ রাষ্ট্রীয় রাইফেলসের সেকেন্ড কমান্ডিং অফিসার। ভাইয়ের কথা বলতে গিয়ে বারবার ডুকরে কেঁদে ওঠেন তাঁর দাদা পীযূষ। তিনি বলেছেন, ও নিজের মতো চলতে পছন্দ করত। কোনও বাধা এলেও তোয়াক্কা করত না। ওর একমাত্র স্বপ্ন ছিল সেনা, অন্য কোনও কিছু নয়। জয়পূরের একটি ওষুধ সংস্থার কর্মী পীযূষ বলছেন, সেনাবাহিনীতে যোগ দিতে আশুতোষ মরিয়া হয়ে উঠেছিলেন।সাড়ে ছয় বছর ধরে তেরো বারের  চেষ্টায় অবশেষে  সফল হন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি কর্নেল আশুতোষকে। ২০০০-র প্রথম দশকের গোড়ার দিকে আশুতোষ সামরিক বাহিনীতে যোগ দেন। ভাইয়ের অসংখ্য স্মৃতি মনে তরতাজা। সেই স্মৃতিগুলির কথা জানাতে গিয়ে আবেগে গলা বুজে আসছিল পীযূষের। চোখের জল সামলে তিনি বলেছেন, গত ১ মে ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। পীযূষ বলেছেন, সেদিন ছিল রাষ্ট্রীয় রাইফেলসের রেইজিং ডে। আমাদের জানিয়েছিল, কোভিড-১৯ অতিমারির মধ্যে কীভাবে দিনটি উদযাপন করা হয়েছিল। আমি ওকে সবসময়ই সতর্ক করতাম। সাবধান করলে ওর একটাই কথা ছিল- আমার কিছু হবে না, দাদা। কিছুদিন আগেই কর্নেল শর্মা কয়েকটি ছবি পাঠিয়েছিলেন, সেগুলি এখন তাঁর পরিবারের কাছে স্মৃতি। কান্না ভেজা গলায় পীযূষ বলেছেন, যদি জানতাম যে ওর সঙ্গে শেষবার কথা বলছি, তাহলে ওই কল ছাড়তামই না। পীযূষের কাছেই ছিল কর্নেল শর্মার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া মেয়ে তমান্না। এখনও সবকিছু বোঝার মতো বয়স ওর হয়নি। বাবা যে আর ফিরবে না, তা হয়ত সেভাবে বুঝে উঠতে পারছিল না তমান্না। ভাইঝি-কে জড়িয়ে পীযূষ বলেছেন, ওর সাহসী বাবার মতো ও-ও সাহসী মেয়ে। ও ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget