এক্সপ্লোর

Navneet Kalra Police Custody : অক্সিজেনের কালোবাজারি ও মজুতের ঘটনায় ব্যবসায়ী নভনীত কার্লার পুলিশ হেফাজত

ব্যবসায়ী নভনীত কার্লাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত।

নিউ দিল্লি : ব্যবসায়ী নভনীত কার্লাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত। তার বিরুদ্ধে অক্সিজেন কনসেনট্রেটরের কালোবাজারি ও মজুত রাখার অভিযোগ ওঠে। রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। 

দিল্লির খান চাচা, টাউন হল এবং নেগে অ্যান্ড জু রেস্তোরাঁ থেকে ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর বাজেয়াপ্ত হওয়ার পর থেকে পলাতক ছিল নভনীত। প্রায় এক সপ্তাহ ধরে তার খোঁজ চলছিল। গতরাতে দিল্লি পুলিশ তাকে পাকড়াও করে। তাকে পাঁচদিন হেফাজতে চেয়েছিল পুলিশ। কিন্তু, মেট্রোপলিট্যান ম্যাজিস্ট্রেট অর্চনা বেনিওয়াল তাকে তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ২০ মে তাকে ফের আদালতে পেশ করা হবে।

তদন্তকারী অফিসার কমল কুমার বলেন, পুরো কালোবাজারি চক্রের হদিস এবং আর্থিক লেনদেনের বিষয়টি জানার জন্য নভনীত কার্লাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। 

আদালতে মামলার শুনানি চলাকালীন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অতুল শ্রীবাস্তব বলেন, এটা একটা ষড়যন্ত্রের বিষয়। এই ব্যবসায়ী পালিয়ে বেড়াচ্ছিল। এটা গুরুতর মামলা। পুলিশ হেফাজত ছাড়া তদন্তকারী সংস্থা ষড়যন্ত্রের মূলে পৌঁছাতে পারবে না।

যদিও পুলিশ হেফাজতের আবেদনের পরিপ্রেক্ষিতে কার্লার তরফের আইনজীবী জানান, তাঁর মক্কেলের ব্যাঙ্কের তথ্য, মোবাইল ফোন, ল্যাপটপ এবং গ্যাজেট পুলিশের কাছে আছে। তাই তার পুলিশ হেফাজতের প্রয়োজন নেই। এর পাশাপাশি মেদান্তয় কার্লার চিকিৎসার দাবি জানানো হয়। তার চোয়াল ভেঙে যাওয়ায় সেলাইয়ের প্রয়োজন রয়েছে। 

দুই পক্ষের বক্তব্য শোনার পর ব্যবসায়ীকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, অতিমারি পরিস্থিতিতে দিল্লিতে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। দিনকয়েক আগে অক্সিজেনের অভাবে একাধিক রোগীর মৃত্যু দেখা গিয়েছে রাজধানীর বুকে। এই পরিস্থিতিতে অক্সিজেন কনেসেনট্রেটরের চাহিদা তুঙ্গে।

গত ১৩ মে আদালত ব্যবসায়ীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় এই বলে যে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা গুরুতর। তাই পুরো ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে আনতে তাকে হেফাজতে নেওয়া দরকার আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget