এক্সপ্লোর

Delhi vaccine update : ভ্যাকসিনের অভাব, ১৮-৪৪ বয়সিদের টিকাকরণ বন্ধ দিল্লিতে

ফের ভ্যাকসিনের অভাবে আটকে গেল দিল্লির ১৮-৪৪ বয়সিদের টিকাকরণ। সোমবার থেকে এই ভ্যাকসিনেশন বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আপ বিধায়ক। তবে ৪৫ ঊর্ধ্বদের টিকারকরণ জারি থাকবে রাজধানীতে।

নয়া দিল্লি : ফের ভ্যাকসিনের অভাবে আটকে গেল দিল্লির ১৮-৪৪ বয়সিদের টিকাকরণ। সোমবার থেকে এই ভ্যাকসিনেশন বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আপ বিধায়ক। তবে ৪৫ ঊর্ধ্বদের টিকারকরণ জারি থাকবে রাজধানীতে।

সরকারি নিয়ম মেনে ১ মে থেকে শুরু হওয়ার কথা ছিল ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের কাজ। যদিও নির্দিষ্ট সময়ে বেশিরভাগ রাজ্যই টিকাকরণ করতে পারবে না বলে জানিয়ে দেয় কেন্দ্রকে। পর্যাপ্ত টিকা না থাকার ফলেই নতুন দায়িত্ব নিতে পারবে না বলে জানিয়ে দেয় বিহার, পঞ্জাব, দিল্লি, মুম্বইয়ের সরকার। যদিও পরবর্তীকালে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হয়। 

এবার সেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দিল্লিতে। আপ বিধায়ক অতসী জানিয়েছেন, সোমবার থেকে ১৮-৪৪ বয়সিদের টিকাকরণ বন্ধ রাখা হচ্ছে। ভ্যাকসিনের অভাবেই সিদ্ধান্ত নিতে হচ্ছে আপ সরকারকে। যদিও ৪৫ ঊর্ধ্ব ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিনেশন চালু থাকবে। এই বলেই অবশ্য থেমে থাকেননি আপ বিধায়ক। তিনি জানান, রাজধানীতে আর একদিনের কোভ্যাকসিনের স্টক রয়েছে। নতুন করে ভ্যাকসিন আসার বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনও ধরনের বার্তা পাঠায়নি। কবে নতুন করে দিল্লিতে ভ্যাকসিন ঢুকবে তাও জানানো হয়নি। তাই নির্দিষ্ট বয়সিদের ক্ষেত্রে টিকাকরণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। 

রাজধানীর টিকাকরণের পরিসংখ্যান বলছে, গত শনিবার দিল্লিতে ৬৪,২৪০ জনকে টিকা দেওয়া হয়। যার মধ্যে ৪৪,৬৭৬ জন প্রথম টিকা নেন। ১৯,৫৩৮ জন পান দ্বিতীয় ভ্যাকসিনের ডোজ। ইতিমধ্যেই ৫০ লক্ষ কোভিড টিকা পেয়েছে দিল্লিবাসী। যার মধ্যে ভ্যাকসিনের দুটো ডোজই নিয়েছেন, ১১,৫১,৩৫৬ জন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ভ্যাকসিনের জন্য চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যত তাড়াতাড়ি দিল্লিবাসীকে টিকা দেওয়া যায়, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মে মাসে দিল্লিতে ১৮-৪৪ বয়সিদের জন্য ১৬ লক্ষ ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেখানে সব বয়সিদের জন্য রাজধানীর প্রতি মাসে ৮০ লক্ষ ভ্যাকসিনের ডোজের প্রয়োজন।

সেরা শিরোনাম

Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
CJP Protest: কাল ককরোচ জনতা পার্টির বড় কর্মসূচি, বন্ধ করা হল দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক
কাল ককরোচ জনতা পার্টির বড় কর্মসূচি, বন্ধ করা হল দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক
SIR Row : ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget