এক্সপ্লোর

Ram Mandir Inauguration: রামমন্দির উদ্বোধনে কার্ড দিয়ে আমন্ত্রণ বিরোধীদেরও, আমন্ত্রিত আদানি-আম্বানি-টাটাও, দেখা করলেন না মনমোহন

Ayodhya Ram Temple: শরীরে গিয়ে সনিয়া এবং খড়্গেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নয়াদিল্লি: হিন্দুত্ববাদী সংগঠন, তাদের নেতা এবং বিজেপি-র নেতা-মন্ত্রীরাই নন শুধু, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে বিরোধী শিবিরের বাছাই করা নেতা-নেত্রীদের কাছেও পৌঁছল আমন্ত্রণপত্র। বিশ্ব হিন্দু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অলোক কুমার জানিয়েছেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের তরফে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিংহ, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী এবং জনতা দল (সেক্যুলার) সুপ্রিমো এইচডি দেবগৌড়াকে। (Ram Mandir Inauguration)

একটি সূত্র মারফত জানা গিয়েছে, রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র, ট্রাস্টের প্রাক্তন আধিকারিক তথা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের অখিল ভারতীয় সম্পর্ক প্রমুখ রাম লাল এবং ভিএইচপি-র অলোক সশরীরে গিয়ে সনিয়া এবং খড়্গেকে আমন্ত্রণ জানিয়েছেন। মনমোহনের সঙ্গেও সাক্ষাৎ করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য মনমোহন তাঁদের সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানানো হয় তাঁর দফতর থেকে। আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও আমন্ত্রিত অযোধ্যায়। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিভা পাটিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। (Ayodhya Ram Temple)

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকা সুদীর্ঘ। তিব্বতি ধর্মগুরু দলাই লামা, যোগগুরু বাবা রামদেব, শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানি, অভিনেতা অমিতাভ বচ্চন, রজনীকান্ত, মাধুরী দীক্ষিত, হিট সিরিয়াল 'রামায়ণে'র অভিনেতা অরুণ গোভিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পরিচালক মধুর ভাণ্ডারকর, গীতিকার প্রসূন জোশীও আমন্ত্রিত অযোধ্যায়। টাটা গোষ্ঠীর নটরাজন চন্দ্রশেখরন এবং L&T গোষ্ঠীর এসএন সুব্রহ্মণ্যমকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও আমন্ত্রণপত্র পাঠানোর কাজ চলছে।

আরও পড়ুন: Covid-19 Spike: এক নয়, একাধিকবার চরিত্রবদল, আবারও করোনার প্রকোপ, নেপথ্য কারণ কী? মাস্ক পরার দিন কি ফিরল?

আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশরীরে উপস্থিত থাকবেন সেখানে। মন্দিরের ভূমিপুজো এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল তাঁর হাতেই। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই সেই রামমন্দিরের উদ্বোধন সারা হচ্ছে। এর নেপথ্যে বিজেপি-র রাজনৈতিক কৌশল কাজ করছে বলে মত বিরোধীদের। তাই আমন্ত্রণ জানানো হলেও, কংগ্রেস নেতৃত্বের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

এর আগে, রাম জন্মভূমি আন্দোলনের দুই মুখ লালকৃষ্ণ আডবাণী এবং মুরলি মনোহর জোশীর অনুষ্ঠানে আগমন নিয়ে ধন্দ দেখা দেয়। প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান থেকে দু'জনকে ব্রাত্য রাখা হয়। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ না দেওয়ার জন্যও অনুরোধ করা হয় বলে শোনা যায়। এর পর বিশ্ব হিন্দু পরিষদের তরফে গিয়ে আডবাণী এবং জোশীকে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা আন্দোলনের হোতা, তাঁদের ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান অসম্পূর্ণ বলে জানানো হয়। মন্দির নির্মাণে যে সমস্ত শ্রমিকরা কাজ করেছেন, তাঁরাও আমন্ত্রিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget