এক্সপ্লোর

Yaas Cyclone Alert: আমফানের ক্ষত সারিয়ে ইয়াস রোখার চেষ্টা, রায়দিঘিতে চলছে বাঁধ নির্মাণের কাজ

সেই তাণ্ডবের এক বছর ঘুরতে না ঘুরতেই এবার রায়দিঘির রক্তচাপ বাড়িয়ে দিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কবার্তা।

রায়দিঘি: জল থেকে কখন উঠে আসবে দৈত্য? আশঙ্কার প্রহর গুণছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি অঞ্চল। এক বছর আগে ২০ মে এই সব এলাকা তছনছ করে দিয়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। 

সেই তাণ্ডবের এক বছর ঘুরতে না ঘুরতেই এবার রায়দিঘির রক্তচাপ বাড়িয়ে দিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কবার্তা। বে অফ বেঙ্গলে তৈরি হচ্ছে সাইক্লোন। বাংলার দিকে ধেয়ে আসার সম্ভাবনা তীব্র।

এই পরিস্থিতিতে বিপর্যয় এড়াতে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদীবাঁধ সারাইয়ে নেমেছে স্থানীয় প্রশাসন। গ্রামবাসীরা বলছে, 'বাঁধের অবস্থা খুবই খারাপ। আগের ঘুর্ণিঝড়ে বাঁধ ভেঙেছে। এবার আমরা আগেভাগে মাটি কেটে বাঁধ সারানোর কাজে হাত লাগিয়েছি।'

গত বছর আমফানের তাণ্ডবে একাধিক নদীবাঁধ ভেঙেছিল রায়দিঘি এলাকায়। কিছু বাঁধ নিচু থাকায় উপড়ে পড়েছিল জল। তার থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই নদীবাঁধ উঁচু করার কাজ চলছে। মথুরাপুর দু-নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সারানো হচ্ছে মণি নদীর বাঁধ। তাঁরা বলছেন, আমফানে বাঁধ ভেঙেছিল এর আগে। পুরো এলাকা জলমগ্ন হয়ে যায়। আমরা আতঙ্কে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে বাঁধ সারাচ্ছি

আমফানের ক্ষত আর স্মৃতি বুকে নিয়েই ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় তৈরি হচ্ছে রায়দিঘি। মথুরাপুর দু’নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানিয়েছেন, 'আমফানের সময় বাঁধ ভেঙেছিল এখানে। কিছুটা সারাই করেছিল। কিছুটা খামতি থেকে গিয়েছে। আমরা তাই গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে এই ঝড়ের আগে বাঁধ সারাচ্ছি।'

তবু গ্রামবাসীদের আশঙ্কা কাটছে না। বঙ্গোপসাগরের জলরাশি থেকে বিপুল শক্তি সঞ্চয় করে ইয়াস যদি শেষ পর্যন্ত সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে, তাহলে কী হবে, সেটা চিন্তা করেই শিউরে উঠছেন তাঁরা। 

উল্লেখ্য, হাওয়া অফিস সূত্র বলছে, পশ্চিমবঙ্গেই ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।২৩ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৫ তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। ২৬ তারিখ থেকে শুরু হবে ভারী বৃষ্টি। ২৫ তারিখ ৭০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। যদিও, আবহাওয়া দফতর জানিয়েছে, দেখে মনে হচ্ছে আমফানের থেকে কম শক্তিশালী হবে ঘূর্ণিঝড়।

সেরা শিরোনাম

Dumdum Municipality: গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান, পুলিশের জালে তাঁর দুই সহযোগীও
গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান, পুলিশের জালে তাঁর দুই সহযোগীও
Bageshwar Baba: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি,
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি, "কতজনকে জেলে পোরে দেখব.."
Maharashtra News : ব্যাঙ্ককর্মীদের দিকে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ টাকা লুঠ ! চাঞ্চল্যকর ঘটনা SBI-এর শাখায়
ব্যাঙ্ককর্মীদের দিকে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৪ লক্ষ টাকা লুঠ ! চাঞ্চল্যকর ঘটনা SBI-এর শাখায়
Suvendu Adhikari: BRICS সম্মেলনের নৈশভোজে আমন্ত্রিত শুভেন্দু অধিকারী, বিনিয়োগ টানতে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকের সম্ভাবনা 
BRICS সম্মেলনের নৈশভোজে আমন্ত্রিত শুভেন্দু অধিকারী, বিনিয়োগ টানতে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ভিডিও

CM Suvendu Adhikari: ''রাজ্যের কন্যাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য
Surendranath Law College: টানা বিক্ষোভের জেরে ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ কলেজের ভাইস প্রিন্সিপালের
PM Modi Putin Meeting Today: ব্রিকস সম্মেলনের আগে আজ মোদি-পুতিন বৈঠক| BRICS Summit 2026 | ABP Ananda
Dumdum TMC News | গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট। তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Abhishek Banerjee's PA Arrest News | 'জমি দুর্নীতিতে কোটি কোটি টাকার তথ্য মিলছে, সেই টাকা এসেছে কোথা থেকে?' প্রশ্নের উত্তর খুঁজছে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget