এক্সপ্লোর

Rath Yatra: জগন্নাথ-দর্শন মাত্রই দু’চোখে আনন্দাশ্রু, রথের রশিতে ভেদাভেদ ভুলিয়েছিলেন চৈতন্যদেব

Rath Yatra Puri: চৈতন্যচরিতামৃত থেকে জানা যায়, কৃষ্ণপ্রেমে পাগল শ্রীচৈতন্যের পুরীতে আসার সবথেকে বড় কারণ ছিল প্রভু জগন্নাথদেব। জগন্নাথ দর্শনের পরই প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্যের চোখে ছিল আনন্দাশ্রু।

কলকাতা: জগন্নাথদেবের রথযাত্রাকে ঘিরে উন্মাদনার অন্ত নেই। ভক্তিস্রোতের বানভাসি এই রূপ দেখেনি গোটা বিশ্ব। একসময় যা ছিল জাত-পাত বেড়াজালের মধ্যে, নবীন সন্ন্যাসী নিমাইয়ের অংশগ্রহণে অনির্বচনীয় দৃশ্যে সৃষ্টি হয়েছিল শ্রীক্ষেত্রে। শূদ্র থেকে রাজকূল- রথের রশি হাতে তুলে দিয়েছিলেন সমাজের সর্বস্তরের, সর্বক্ষেত্রে। ভেদাভেদ মিশিয়ে সেই ছিল সর্বধর্মসমম্বয়ের ডাক। 

চৈতন্যচরিতামৃত থেকে জানা যায়, কৃষ্ণপ্রেমে পাগল শ্রীচৈতন্যের পুরীতে আসার সবথেকে বড় কারণ ছিল প্রভু জগন্নাথদেব। জগন্নাথ দর্শনের পরই প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্যের চোখে ছিল আনন্দাশ্রু। দারুবিগ্রহকে আলিঙ্গন করে মন্দিরেই মূর্ছা গিয়েছিলেন নিমাই। ভক্তিমার্গের দিশা দেখিয়ে পুরীর রথযাত্রাকে এক ভিন্ন আঙ্গিক দিয়েছিলেন চৈতন্যদেব। বলা হয়ে থাকে, পুরীর রথযাত্রার আজ যে এত খ্যাতি তার প্রধান কারণ, শ্রীচৈতন্য মহাপ্রভু। তাঁকে নিয়ে রচিত একাধিক গ্রন্থে সে কথা বর্ণনা করা হয়েছে বারংবার। 

এমনকী ষোড়শ শতকের বঙ্গদেশের বাঙালিরা পথের বিপদ-আপদ তুচ্ছজ্ঞান করে পুরীর রথযাত্রায় যোগদান করেছেন একমাত্র মহাপ্রভুর আকর্ষণে, এমনটাও বলা হয়েছে একাধিক গ্রন্থে। গৌড়ীয় বৈষ্ণব সমাজে পুরীর রথে যোগ দিতে ছুটে গিয়েছেন বারংবার। হরিনামের ডাককে জীবনের মূল মন্ত্র করে বিপদসংকুল পথ নির্ভয়ে অতিক্রম করে পুরীর রথে শামিল হয়েছেন সে যুগের মহিলারাও।

বলা হয়ে থাকে, চৈতন্যদেবের নিত্যলীলা এই নীলাচলেই। রথযাত্রার দিন ব্রাহ্মমুহূর্তে ভাবরসে ঢুবে ছিলেন তিনি। সেই সময় রাজা প্রতাপরুদ্র সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথদেবের যাত্রাপথ পরিষ্কার করতে শুরু করেছেন। ন্দন মিশ্রিত জলে পথ ধোওয়ানো হচ্ছে। মহাপ্রভুর তখন দিব্যোন্মাদ অবস্থা। ভক্তদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিলেন তিনি। পাশে ছিলেন ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য, নিত্যানন্দপ্রভু। হরির নামে জয়ধ্বনি দিয়ে শুরু হয় রথযাত্রা। একাধিক সম্প্রদায়ের পাশাপাশি রাজা প্রতাপরুদ্রকে বুকে টেনে নেন শ্রীচৈতন্য। শ্রীচৈতন্যচরিতামৃতে রয়েছে, ‘নাচিতে নাচিতে প্রভুর হৈল ভাবান্তর/ হস্ত তুলি শ্লোক পড়ে করি উচ্চস্বর।’ আবার কোথাও এও বলা হয়েছে, ‘উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার।/ অষ্ট সাত্ত্বিক ভাবোদয় হয় সমকাল।।/ কভু স্তম্ভ কভু প্রভু ভূমিতে পড়য়।/ শুষ্ককাষ্ঠসম হস্ত পদ না চলয়।’ 

লোকারণ্য শ্রীক্ষেত্র। সব ভুলে দু'হাত তুলে এগিয়ে চলেছেন মহাপ্রভু। রথের পাশে লোকসমাগম। জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথ যেন সেই সব কিছুকে পেরিয়ে নিমাইয়ের পথেই কৃষ্ণক্ষেত্রে বিরাজিত। আজও। অনন্তধরে...                               

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget