এক্সপ্লোর

ভাঙড়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা, তবে চলবে আন্দোলন

ভাঙড়:  একদিকে ভাঙড়ে রুট মার্চ করল পুলিশ। অন্যদিকে মিছিলে পা মেলাল গ্রামবাসীরা। দু’দিক থেকেই এল একে অপরকে সহযোগিতার বার্তা। খুলল আলোচনার দরজা। যে আলোচনার পথ ধরে শুক্রবার অবরোধ-মুক্ত হল ভাঙড়। শুক্রবার সকালেই ভাঙড় থেকে অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেন সিপিআইএমএল রেডস্টারের নেতা অলীক চক্রবর্তী। তবে তাঁরা যে আন্দোলনের রাস্তা থেকে পাকাপাকিভাবে সরে আসছেন না, তা-ও এদিন পরিষ্কার করে দেন বিক্ষোভকারীরা। সিপিআই(এমএল) রেডস্টার নেতা অলীক চক্রবর্তী বলেন, অনেকদিন রাস্তা বন্ধ থাকার ফলে মানুষের অসুবিধা হচ্ছে। তবে অবরোধ উঠলেও আন্দোলন জারি থাকছে। ৩০ তারিখ মহামিছিল করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে, জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য শেখ আজিম বলেন, সামনে মাধ্যমিক। অবরোধের ফলে চাষিদের অসুবিধা হচ্ছে। তবে তিনি মনে করিয়ে দেন, বহিরাগতরা এসে তুললে আবার অবরোধ করা হবে। ঘোষণার পরই গ্রামবাসীরা মিছিল বার করেন। হাতে হাতে সরিয়ে দেন অবরোধ। রাস্তা দিয়ে শুরু হয়ে যায় যান চলাচল। কিন্তু, শুক্রবার সকালেও পরিস্থিতি এরকম ছিল না। এদিন সকালে হাড়োয়া রোডে ১৮টি জায়গায় চলছিল অবরোধ। পাওয়ার গ্রিডের সামনের এলাকা ছিল কার্যত জনশূন্য। শেষমেশ অগ্নিগর্ভ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা দেখায় আলোচনা। সূত্রের খবর, ভাঙড়বাসীও প্রশাসনের সঙ্গে আলোচনায় একটা রফাসূত্র চাইছিল। কিন্তু, উত্তর ২৪ পরগনার রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত বৃহস্পতিবার যেভাবে অনুগামীদের নিয়ে গ্রামে ঢুকে অবরোধ তুলে দেন, সেটা তাঁরা ভালভাবে নেননি। এরপরই পরিস্থিতি নতুন করে অশান্ত হয়ে ওঠে। এই প্রেক্ষিতে শুক্রবার সকালে রাজ্যের মন্ত্রী তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের এক প্রতিনিধি ভাঙড়ে যান। সূত্রের খবর, ওই প্রতিনিধি গ্রামবাসীদের আশ্বাস দেন যে, সব্যসাচী দত্ত আর গ্রামে ঢুকবেন না। এরপরই বিক্ষোভকারীরা অবরোধ তোলার সিদ্ধান্ত নেন। তাঁরা পরিষ্কার করে দেন, পুলিশে তাঁদের কোনও আপত্তি নেই। পুলিশও বার্তা দেয়, তারা গ্রামবাসীদের পাশেই আছে। দীর্ঘদিন অবরোধ-বিক্ষোভে জেরবার ভাঙড় এখন চায়, শান্তিপূর্ণ সহাবস্থানের এই ছবিটাই আপাতত বজায় থাক। ভাঙড় আবার ফিরুক তার স্বাভাবিক ছন্দে। আলোচনার দরজা খোলা থাকলে, যা করতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget