এক্সপ্লোর

Coronavirus in Kolkata: কলকাতায় সংক্রমণ বাড়িয়ে দেখানো হচ্ছে, কেন্দ্রীয় তথ্য নিয়ে অভিযোগ তৃণমূলের

Kolkata Coronavirus Report: কলকাতায় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার ৫ দশমিক তিন আট শতাংশ। আর এই পরিসংখ্যান নিয়েই দানা বেঁধেছে বিতর্ক।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কলকাতা: দু-সপ্তাহে কলকাতায় (Kolkata) করোনা সংক্রমণের (Coronavirus) হার ৫ দশমিক তিন আট শতাংশ। কেন্দ্রের এই তথ্য নিয়েই তুঙ্গে তরজা। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলেই এই অবস্থা। মন্তব্য বিশেষজ্ঞদের একাংশের। কলকাতা ভাল অবস্থায় থাকলেও, তা অন্যভাবে দেখানো হচ্ছে। অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূলের (Trinamool Congress)।

দু’দিন পর রাজ্যে ৬০০-র নীচে নামল করোনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। রবিবার সংক্রমিতের সংখ্যা ছিল ৫৮৩। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ২৩ হাজার ১৯১ জন। রবিবারের  বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৪৮ জন। যা শনিবারের থেকে ১৪ জন কম।

তবে সম্প্রতি বিদেশ ফেরত, সন্দেহভাজন দুই ওমিক্রন আক্রান্তের খবরে উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর। এই প্রেক্ষাপটে বিতর্ক দেখা দিয়েছেন, শনিবার রাজ্যকে পাঠানো কেন্দ্রের এই অ্যানেক্সার ঘিরে। যেখানে ১০টি রাজ্যের ২৭টি জেলার, করোনা সংক্রণের হার তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে কলকাতার নামও। কেন্দ্রের এই পরিসংখ্যানে জানানো হয়েছে, গত ২ সপ্তাহে কলকাতায় করোনা টেস্ট হয়েছে ২৮ হাজার ৫৩৮ জনের। 

আরও পড়ুন, এবার কেরলেও ওমিক্রন আক্রান্তের সন্ধান, দেশে মোট সংক্রমিত বেড়ে ৩৮

যার মধ্যে RTPCR টেস্ট হয়েছে ৮০ শতাংশের বেশি মানুষের। যার রিপোর্টের ভিত্তিতে কলকাতায় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার ৫ দশমিক তিন আট শতাংশ। আর এই পরিসংখ্যান নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস এর সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের কাছে খবর আছে, যত টেস্ট হচ্ছে, তাদের মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেনের ফলাফল জানানো হচ্ছে না। বিভিন্ন জেলার ল্যাবগুলি বলে দেওয়া হচ্ছে হোম কালেকশন করে টেস্ট না করতে। আরও খবর পাচ্ছি, প্রাইভেট ল্যাবে জেলায় জেলায় বলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট সংখ্যার বেশি নমুনা সংগ্রহ না করতে। ফলে টেস্ট হচ্ছে না, এটা যদি ঠিকভাবে হত, তাহলে মেনে নিতাম সংক্রমণ হচ্ছে না।" 

যদিও তৃণমূল সাংসদ ও সাধারণ সম্পাদক শান্তনু সেন বলেন, "মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আর তখন যদি মাসির সঙ্গে বৈমাতৃ সুলভ....যখন ২ পার্সেন্ট ছিল, তখন ভোট করিয়ে ৩০ শতাংশ বাড়িয়েছে, এখন যখন কলকাতা সেরা জায়গায়, তখন বাড়িয়ে দেখানো হচ্ছে..."। 

আরও পড়ুন, ওমিক্রন আবহে রাজ্যে বাড়ছে করোনা, মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রের

অন্যদিকে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। তার ওপর আগের ডেল্টা প্রজাতি নিয়ে এখনও নিশ্চিন্ত হওয়ার কোনও কারণ নেই বলে দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অর্পিত সাহা বলেন, "ডেল্টা আছে এখনও, মারাও যেতে পারে। সতর্ক থাকতে হবে। যথেষ্ট আক্রান্ত হচ্ছে।" ডেল্টার বিরুদ্ধে লড়াই চলছে, তার মধ্যে নতুন বিপদ হয়ে হাজির ওমিক্রন। এই পরিস্থিতিতে আরও বেশি করে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget