এক্সপ্লোর

Bangladesh Coronavirus Lockdown ঊর্ধ্বমুখী সংক্রমণ-মৃত্যু, ফের লকডাউন বাংলাদেশে

৫ এপ্রিল থেকে লকডাউন জারি হচ্ছে বাংলাদেশে

ঢাকা: বেড়েই চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা ও মৃত্যু। এই অবস্থায় ফের লকডাউনের সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য প্রাথমিকভাবে লকডাউনের সিদ্ধান্ত জানিয়ে দিল সেদেশের সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে পাওয়া গিয়েছে এই খবর।

গত কয়েকদিন ধরেই বাংলাদেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছয় হাজারের বেশি ছিল। শুক্রবার যা সাত হাজারের গণ্ডি টপকে যায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। তাই পরিস্থিতি বিচার করে করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ঢেউ সামলাতে সোমবার থেকে সপ্তাহব্যাপী লকডাউন জারি সিদ্ধান্ত হয়েছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, লকডাউনের সময়ে সমস্ত অফিস, আদালত বন্ধ থাকলেও কল-কারখানা, মিল রোটেশনের ভিত্তিতে খোলা থাকবে বলেই জানিয়েছেন বাংলাদেশের প্রশাসনিক প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন। তিনি জানিয়েছেন, 'কল-কারখানা, মিল বন্ধ রাখতে হলে শ্রমিকদের কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে, সেই পরিস্থিতি তৈরি হোক, এমনটা আমরা চাই না।'

গোটা বিশ্বেই ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে করোনার দ্বিতীয় টেউ। ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের কাছাকাছি। চলতি বছরে এই প্রথম একদিনে এতটা সংক্রমণ বেড়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। একদিনে ৫০ শতাংশেরও বেশি বাড়ল মৃতের সংখ্যা। সেইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে। 

ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ পুরোদমে চললেও যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে চিকিৎসকরা যথেষ্ট চিন্তিত। তারা মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মেনে চলার মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার কথা বারবার বলছেন।

মহারাষ্ট্রে পরিস্থিতি সবচেয়ে খারাপ। গতকাল সে রাজ্যে আক্রান্তর সংখ্যা ছিল ৪৭,৮২৭।  করোনা সংক্রমণ শুরুর পর রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের সংখ্যা ২০২। মুম্বইয়ে দৈনিক আক্রান্তর সংখ্যা গতকাল ছিল ৮,৮৪৪। লকডাউনের ইঙ্গিত দিয়ে রেখে ইতিমধ্যে নাইট কার্ফিউ চলছে মহারাষ্ট্রে।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ১২৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৪৬৬। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget