এক্সপ্লোর

Viral News: বসের ধমকে খাওয়া ছেড়েছেন, বাথরুম যাওয়া, হাঁটাচলাও বন্ধ ! কী ঘটেছে এই মহিলা কর্মীর ?

China Woman Mental Breakdown: বিখ্যাত সংবাদসংস্থা সাউথ চায়না মর্নিং পোস্টে এই সংবাদ প্রকাশ পেয়েছে। লী-র অবস্থা যখন ক্রমেই অবনতির দিকে যেতে থাকে, তাঁর শারীরিক কর্মক্ষমতাও কমে আসে।

কলকাতা: চিনের হিউনান অঞ্চলের এক তরুণী লী প্রবল মানসিক অবসাদে ভুগছেন। কাজের জায়গায় তাঁর অফিসে সুপারভাইজর অর্থাৎ তাঁর বস খুব বাজেভাবে তাঁকে ধমক দেওয়ার পরেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। একেবারে বদলে যান লী (China Woman), খাওয়া-দাওয়া ছেড়ে দেন। জল খাওয়া, বাথরুম যাওয়া, এমনকী হাঁটাচলাও বন্ধ। কারও সঙ্গেই কথা বলছেন না তিনি। এক মাস আগেই এই ঘটনা (Viral News) ঘটেছে যখন তাঁর টিম লিডার সুপারভাইজর তাঁর মানসিক অস্বস্তির কারণ হয়ে ওঠেন, তাঁকে এমন কিছু কিছু কথা বলেন যে কারণে সম্পূর্ণরূপে তিনি আবেগতাড়িত হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন।

বিখ্যাত সংবাদসংস্থা সাউথ চায়না মর্নিং পোস্টে এই সংবাদ প্রকাশ পেয়েছে। লী-র অবস্থা যখন ক্রমেই অবনতির দিকে যেতে থাকে, তাঁর শারীরিক কর্মক্ষমতাও কমে আসে। তাঁর পরিবারের তরফে জানানো হয়, তিনি মাথার নিচ থেকে বালিশটুকুও সরাতে পারছেন না। যদি কেউ তাঁর মাথা থেকে বালিশ সরিয়ে নেন, তাহলে তাঁর মাথা ঠিক সেভাবেই শূন্যে ঝুলে থাকছে। দেহের স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছেন। তাঁকে যে বাথরুমে যেতে হবে, সেটাও মনে করিয়ে দিতে হচ্ছে প্রিয়জনদের।

তাঁর চিকিৎসক ড. জিয়া দেউহান তাঁর অবস্থা দেখে একে উডেন ফিগার বলে জানিয়েছেন যেখানে কোনও সচলতা নেই, কোনও প্রতিক্রিয়া নেই। এটি একটি প্রবল মাত্রার অবসাদ। এর কারণে সচলতা বন্ধ, প্রতিক্রিয়াহীনতা, নিয়ন্ত্রণহীনতা, বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার লক্ষণ প্রকাশ পায়। আবেগতাড়িত ট্রমা বা স্ট্রেসের কারণে এই অবসাদ বাড়তে পারে। চিকিৎসক জানিয়েছেন, আপনার চাকরি যদি অত্যধিক মাত্রায় দাবি জানাতে থাকে, তাহলে সেই চাকরি আপনার ছেড়ে দেওয়া উচিত। কাজের জগতে অপমান, বিদ্রুপের কারণে এই অবসাদ আসতে পারে।

আর এই ঘটনা মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এই ঘটনায় কমেন্টে লেখেন যে তিনি তাঁর বসের কাজের জন্য নিজেকে কষ্ট দিচ্ছেন। সম্প্রতি একটি সাইকোলজিক্যাল সোসাইটির সমীক্ষা থেকে জানা গিয়েছে ৪.৮ শতাংশ কর্মীই তাদের কাজের জগতে অবসাদে ভোগেন, ৮০ শতাংশ কর্মীকে কাজের জগতে কোনো না কোনো কারণে অভিযুক্ত করা হয়। এছাড়াও ৬০ শতাংশ কর্মী উদ্বেগে ভুগছেন, ৪০ শতাংশের মধ্যে কঠিন অবসাদের লক্ষণ দেখা যাচ্ছে।

আরও পড়ুন: Jaya Kishori: 'আমি সন্ত বা সাধ্বী নই...', ২ লাখের ব্যাগ নিয়ে ট্রোলড, এবার মুখ খুললেন জয়া কিশোরী 

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget