এক্সপ্লোর

Science News:সাড়ে ১৫ কোটি বছর আগে 'নিখোঁজ' মহাদেশ আজও লুকিয়ে ইন্দোনেশিয়ার ভূখণ্ডে , দাবি নয়া গবেষণায়

Scientists Find Lost Continent:ছোটখাটো কোনও জিনিস নয়, সাড়ে ১৫ কোটি বছর আগে 'নিখোঁজ' আস্ত একটি মহাদেশের হদিশ মিলেছে বলে দাবি করলেন বিজ্ঞানীরা

নয়াদিল্লি: হারিয়ে যাওয়া কোনও কিছু কি আবার ফিরে আসে? তাও আবার সাড়ে ১৫ কোটি বছর আগে হারিয়ে গিয়েছিল এমন কিছু? ছোটখাটো কোনও জিনিস নয়, সাড়ে ১৫ কোটি বছর আগে 'নিখোঁজ' আস্ত একটি মহাদেশের (Scientists found lost continent) হদিশ মিলেছে বলে দাবি করলেন বিজ্ঞানীরা। মহাদেশের নাম? 'আরগোল্যান্ড' ( Argoland)। বিজ্ঞানীদলের দাবি, বহু কোটি বছর আগে অস্ট্রেলিয়ার থেকে আলাদা হয়ে গিয়েছিল এই ভূখণ্ড। কিন্তু কোথায় যায় সে? এত দিন জানা ছিল না। এবার তারই হদিশ মিলেছে, দাবি নেদারল্যান্ডসের ইউট্রেক্টট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট 'লাইভ সায়েন্স'-কে এই নিয়ে বিশদ জানিয়েছেন তাঁরা।

কী দাবি গবেষকদের?
ইউট্রেক্টট বিশ্ববিদ্যালয়ের 'ডিপার্টমেন্ট অফ আর্থ সায়েন্স' -র গবেষক এল্ডার অ্যাডভোকাট বলেন, 'আমরা জানতাম অস্ট্রেলিয়ার উত্তরাংশে কোথাও ওই ভূখণ্ডের হদিশ মিলতে পারে। তাই এশিয়ার দক্ষিণ-পূর্ব দিকে সন্ধান করি।' গবেষকদলের মতে, বহু কোটি বছর আগে যে ভাবে অস্ট্রেলিয়া থেকে 'আরগোল্যান্ড' বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা সেই ঘটনার পুননির্মাণ করে বুঝতে চেষ্টা করেন এখন ওই ভূখণ্ড কোথায় থাকতে পারে। অনুসন্ধানের সূত্র ধরে ইন্দোনেশিয়া এবং মায়ানমারে কিছু প্রাচীন ভূখণ্ডের বিচ্ছিন্ন অংশের সন্ধান পাওয়া যায়, জানাচ্ছেন গবেষকরা। তবে কি এটিই 'আরগোল্যান্ড'? এল্ডার অ্যাডভোকাট বললেন, 'ওই বিচ্ছিন্ন ভূখণ্ড থেকে গবেষকরা যখন আরগোল্যান্ডের কাল্পনিক চিত্র তৈরির চেষ্টা করলেন তখন কিন্তু কিছুই মেলেনি।' তা হলে সে গেল কোথায়?
এবার উল্টো দিক থেকে ভাবতে শুরু করেন বিজ্ঞানীরা। দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা অংশ থেকে 'আরগোল্যান্ড' সম্পর্কে নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করে এটা বোঝার চেষ্টা করেন, কী ভাবে সে অস্ট্রেলিয়া থেকে আলাদা হওয়ার পর উত্তর দিকে এসেছিল। সে সূত্রেই প্রাচীন ভূখণ্ডের বিচ্ছিন্ন অংশ খুঁটিয়ে বিশ্লেষণ করা শুরু করেন তাঁরা। দেখা যায়, প্রায় ২০ কোটি বছর আগেকার, ছোট কোনও মহাসাগরেরও চিহ্ন রয়েছে ওই ভূখণ্ডে। তাঁরা জানতে পারেন, টেকটনিক শক্তির ধাক্কায় হারিয়ে যাওয়া মহাদেশটি ভেঙে চুরে যায়। প্রথমে সেটি বাকি মহাদেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার পর দক্ষিণপূর্ব এশিয়ার ছিন্নবিচ্ছিন্ন হয়ে ভেসে যায়। 

অতঃ কিম...
এই হাইপোথিসিসের উপর ভিত্তি করে ইউট্রেক্টট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ধারণা, 'আরগোল্যান্ড' কখনওই হারিয়ে যায়নি। বরং ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় অনেকটা অংশ জুড়ে সে আজও রয়েছে। নির্দিষ্ট করে বললে ইন্দোনেশিয়ার পূর্বাংশের যে দ্বীপপুঞ্জ রয়েছে, তার নিচে এই ছিন্নবিচ্ছিন্ন ভূখণ্ডের অবস্থান। ইউট্রেক্টট বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ডুউই ভন হিনসবার্গেন ও এল্ডার অ্যাডভোকাট মিলে এই ভূখণ্ডের নাম রেখেছেন 'আরগোপেলাগো'। তাঁদের আশা, এই গবেষণা ওই এলাকার আবহাওয়া, জলবায়ু বুঝতেও সাহায্য করবে।

আরও পড়ুন:বিজ্ঞানশিক্ষায় পুরাণের উড়ন্ত রথের উল্লেখ, মোদির জন্য সফল চন্দ্রযান-৩! ফের কাঠগড়ায় NCERT

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget