এক্সপ্লোর

Science News:আমাদের জানার থেকে কতটা ছোট সূর্য? কী ইঙ্গিত নয়া গবেষণায়?

Sun Smaller Than Thought:আমাদের সৌর-পরিবারের নক্ষত্র, সূর্যকে যতটা বড় ভাবা হয়েছিল, সে সম্ভবত ততটাও বড় নয়। 'সায়েন্স অ্যালার্ট' নামে একটি বিজ্ঞান সংক্রান্ত ম্যাগাজিনে এই গবেষণা নিয়ে আলোচনা হয়েছে।

নয়াদিল্লি: পৃথিবীর থেকে তো বড়, কিন্তু ঠিক কতটা বড় সূর্য? বোধহয় জন্মের আদিকাল থেকে এই প্রশ্ন ভাবিয়েছে মানুষকে। উত্তরও মিলেছে, তবে সেই উত্তর নিখুঁত কি? প্রশ্ন তুলল হালের এক গবেষণা। তাতে ধরা পড়েছে, আমাদের সৌর-পরিবারের (Sun In Solar System) নক্ষত্র, সূর্যকে যতটা বড় ভাবা হয়েছিল, সে সম্ভবত ততটাও বড় নয়। 'সায়েন্স অ্যালার্ট' নামে একটি বিজ্ঞান সংক্রান্ত ম্যাগাজিনে এই গবেষণা নিয়ে আলোচনা হয়েছে। দু'জন জ্যোতির্বিজ্ঞানীর সেখানে দাবি, এতদিন সূর্যের ব্যাসার্ধ (Radius In Sun Smaller) যা ভাবা হত, আদতে তা কিছুটা কম। 

কী জানা গেল?
গবেষণাপত্রটিতে দাবি করা হয়েছে, সূর্যের ব্যাসার্ধ এত দিন যা ভাবা হত তার থেকে কিছুটা কম। ২ জ্যোতির্বিজ্ঞানীর ব্যাখ্যা, অপটিক্যাল মেজারমেন্ট বা পর্যবেক্ষণের মাধ্যমে সূর্যের যে ব্যাসার্ধ পরিমাপ করা হয়েছিল সেটি তার ফটোস্ফেরিক রেডিয়াস। দুটি পরিমাপ আলাদা কেন? বিজ্ঞানীদের ব্যাখ্যা, ফটোস্ফিয়ার নিচে সূর্যের ঘনত্বের তারতম্য রয়েছে। এই তারতম্যই এই ধরনের এফ মোড ফ্রিকোয়েন্সির গঠন নির্ধারণ করে। দুই বিজ্ঞানীরই বক্তব্য, সূর্যের ব্যাসার্ধ পরিমাপ করার ক্ষেত্রে আদর্শ হল 'পি-ওয়েভ'।  

আর যা...
সূর্যের একেবারে ভিতরে যে গনগনে 'প্লাজমা' ইন্টিরিয়র রয়েছে, সেখানে তৈরি হওয়া ও সেখানেই আটকে থাকা শব্দতরঙ্গের ভিত্তিতে এই দাবি করেন ওই ২ জ্যোতির্বিজ্ঞানী। যে গবেষণাপত্রে এই দিকটি বিশ্লেষণ করা হয়, তা 'arXIV' -এ প্রকাশিত হয়েছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের মাসাও টাকাটা এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডগলাস গাফ, এই ধরনের শব্দতরঙ্গ কতটা 'অসিলেট' করছে, তা বাকি শব্দতরঙ্গের তুলনায় সূর্যের একেবারে অন্দরের গনগনে অংশের ছবিটা বেশি ভালো করে তুলে ধরে। বিষয়টি সহজ করে বোঝাতে মন্দির বা গির্জার ঘণ্টার উপমা দিয়েছেন ওই দুই বিজ্ঞানী। তাঁদের মতে, ধরা যাক এই ধরনের ঘণ্টায় বালুকণা আঘাত হানল। এর ফলে পি-ওয়েভ, জি মোড, এবং এফ-মোডের লক্ষ লক্ষ শব্দতরঙ্গ তৈরি হবে। এর মধ্যে সাধারণভাবে এফ-মোড ব্যবহার করেই সূর্যের 'সিসমিক রেডিয়াস' পরিমাপ করা হয়ে থাকে। কিন্তু বিজ্ঞানীরা মনে করতেন, এই ধরনেই পরিমাপক সঠিক নয়। কারণ এগুলি সূর্যের ফটোস্ফিয়ার পর্যন্ত ব্যাপ্ত নয়। পরিবর্তে, পি-মোড অনেক বেশি ভরসার যোগ্য কারণ এগুলি আরও দূর পর্যন্ত যায়। শুধু তাই নয়। এগুলির উপর সূর্যের বাইরের স্তরের চৌম্বকক্ষেত্রের প্রভাব ও ঝড়ঝঞ্ঝাও কম। তাই ভরসা পি-মোড।

আরও পড়ুন:পৃথিবীর উপর সবুজ আলোর চাদর! ISS ক্যামেরায় এ কেমন ছবি?

 

সেরা শিরোনাম

AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
Science News: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
GLP-1 Medicine: রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা
রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget