এক্সপ্লোর

Air Pollution: 'তরল উদ্ভিদে' বিপ্লব! একধাক্কায় কমবে দূষণ?

Liquid Tree: জল আর তাতে রয়েছে বিশেষ ধরনের শ্য়াওলা। তাতেই নাকি লুকিয়ে পরিবেশ দূষণ ঠেকানোর উপায়

কলকাতা: আধুনিক সময়ে বিশ্বের যে কটি সমস্যা নিয়ে এখন সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন বিজ্ঞানীরা। তার মধ্যেই একেবারেই প্রথমে রয়েছে পরিবেশদূষণ (Pollution)। দ্রুত হারে নগরায়ণ, ক্রমশ কমতে থাকা বনের আয়তন সরাসরি প্রভাব ফেলছে পরিবেশে। বদলে যাচ্ছে পৃথিবীর জলবায়ু (Climate Change)। তার জেরেই প্রভাব পড়ছে বাস্তুতন্ত্রে।

একদিকে সবুজের পরিমাণ যেমন কমতে দেওয়ার নয়, তেমনই সভ্যতার অগ্রগতিও থেমে থাকার নয়। এই দুইয়ের মাঝে ভারসাম্য কীভাবে আসবে তা নিয়ে নিরন্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যেই চমক দিয়েছেন সার্বিয়ার বিজ্ঞানীরা। তৈরি করেছেন 'তরল উদ্ভিদ'বা Liquid Tree

পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া (Serbia)। তারই রাজধানী বেলগ্রাদ (Belgrade)। সেদেশের অন্যতম দূষিত শহর এটি। দূষণের মোকাবিলা করতে গিয়েই সেদেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই 'তরল উদ্ভিদ'বা Liquid Tree. কী এটি?

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এটিই সার্বিয়ার প্রথম Urban Photo-bioreactor. গ্রিনহাউস গ্যাস (Green House Gas) তৈরিতে লাগাম দেওয়া এবং শহরের আবহাওয়া আরও ভাল করার জন্য এর ব্য়বহার করা হয়েছে। এই যন্ত্রে রয়েছে ৬০০ লিটার জল এবং বিশেষ ধরনের মাইক্রো অ্যালগি (Microalgae), যেটি কার্বন ডাই অক্সাইড বিশ্লেষণ করে অক্সিজেন উৎপন্ন করে। আর এই কাজটি করে সালোকসংশ্লেষের (photosynthesis) মাধ্য়মে। এই প্রকল্প যে বিজ্ঞানীদের দল করেছে, তার অন্যতম সদস্য Dr. Ivan Spasojevic. তিনি বেলগ্রাদ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের গবেষক। তিনি জানাচ্ছেন, এই মাইক্রোঅ্যালগি কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষেত্রে সাধারণ উদ্ভিদের তুলনায় অন্তত ১০ থেকে ৫০ শতাংশ বেশি কার্যকরী। ১০ বছরের পুরনো ২টি গাছ বা ২০০ বর্গমিটার লন যতটা কার্বন ডাই অক্সাইড শুষে নিতে পারে, ততটাই করতে পারে এই 'তরল উদ্ভিদ'বা Liquid Tree. তাহলে কি উদ্ভিদের জায়গা নেবে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, এমনটা নয়। আদতে শহরের দূষিত এলাকায় যেখানে উদ্ভিদ সৃজন করা যাবে না সেখানে কাজে আসতে পারে এই ধরনের তরল উদ্ভিদ।

 

বেলগ্রাদের বায়ুর মান অত্যন্ত খারাপ। কারণ শহরের কাছেই রয়েছে ২টি কয়লাচালিত শক্তি উৎপাদন কেন্দ্র। NGO Health and Environment Alliance (HEAL)-এর দাবি অনুসারে ইউরোপের প্রথম ১০টি দূষণ ছড়ানো বিদ্যুৎকেন্দ্রের মধ্যে পড়ে এই ২টি। ফলে তার প্রভাবেই বায়ুদূষণ (Air Pollution) হয়েছে এই শহরের। শরৎ কাল এবং শীতকালে এই দূষণের মাত্রা ভয়াবহ হয়ে ওঠে। 

বিশ্বজুড়েই এই সমস্যা রয়েছে। Intergovernmental Panel on Climate Change (IPCC)-এর রিপোর্ট অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে অন্তত ৬০ শতাংশ কমাতে হবে গ্রিন হাউস গ্যাস উৎপাদন। সেই লক্ষ্য়ে কাজ করতে গেলে একদিকে যেমন জীবাশ্ম জ্বালানির উপর ভরসা কমিয়ে আনতে হবে, তেমনই কাজে লাগবে এমন ধরনের Liquid Tree. বনসৃজনকে গুরুত্ব দিতেই হবে। তার পাশাপাশি অন্তত শহর এলাকায় দূষণ মাত্রা কমাতে কাজে লাগতে পারে এমন আবিষ্কার, মনে করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: আরও পড়ুন: মঙ্গলের আকাশে হঠাৎই আলোর ঝলকানি! এলিয়েন না কি অন্য কিছু?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget