এক্সপ্লোর

Alien Life Evidence: নভেম্বরেই সিলমোহর ভিনগ্রহীদের অস্তিত্বে? ঘোষণায় শোরগোল, এখানেও চিনের সঙ্গে ইঁদুর দৌড়!

Science News: সাইমন জানিয়েছেন, Oxford-এর একটি গবেষণায় ভিনগ্রহীদের সন্ধান মিলছে। তবে তাঁরা মানুষ নন।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে বিকল্প বাসস্থানের খোঁজ পাওয়াই একমাত্র লক্ষ্য নয়। বরং মহাশূন্যে মনুষ্যজাতির বাইরে আর কেউ আছেন কি না, তা খুঁজে বের করাও মহাকাশ অভিযানের লক্ষ্য। দশকের পর দশক ধরে সেই নিয়ে গবেষণা চলছে। নানা রকম দাবি-দাওয়াও সামনে এসেছে এযাবৎ। সেই নিয়ে এবার বড় ঘোষণা করলেন চিত্র পরিচালক সাইমন হল্যান্ড। যে সে চিত্র পরিচালক নন সাইমন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র হয়ে কাজ করেছেন তিনি। BBC-র হয়ে তৈরি করেছেন তথ্যচিত্রও। মহাশূন্যে ভিনগ্রহীদের অস্তিত্বের খোঁজ মিলেছে বলে এবার দাবি করলেন তিনি। (Alien Life Evidence)

সাইমন জানিয়েছেন, Oxford-এর একটি গবেষণায় ভিনগ্রহীদের সন্ধান মিলছে। তবে তাঁরা মানুষ নন। বরং আমাদের ছায়াপথে বসবাসকারী, ভিনগ্রহী শক্তি। সাইমনের দাবি, এই মুহূর্তে বিশদ তথ্য সংগ্রহে ব্যস্ত তাবড় সংস্থা। হতে পারে আগামী মাসে আনুষ্ঠানিক ভাবে ভিনগ্রহীদের খোঁজ পাওয়ার ঘোষণা হবে। সাইমন জানিয়েছেন, Oxford-এর প্রধান পদার্থবিদ অ্যান্ড্রু সিমনের নেতৃত্বে ভিনগ্রহীদের কাছ থেকে সিগনাল পাওয়া গিয়েছে। একটি অলাভজনক সংস্থা এই গবেষণায় সহায়তা জোগাচ্ছে। (Science News)

এখনও পর্যন্ত এ নিয়ে যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, পৃথিবী থেকে ৪.২ আলোকবর্ষ দূরে, প্রক্সিমা সেনটরি নক্ষত্র সংলগ্ন অঞ্চল থেকে সিগনাল এসে পৌঁছেছে বিজ্ঞানীদের কাছে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার পার্কস রেডিও টেলিস্কোপের ব্রেকথ্রু লিসন ক্যান্ডিডেট ১ (BLC-1) ওই সিগনাল ধরতে সফল হয়। সেই নিয়ে এতদিন ধরে গবেষণা চলছিল। কোথা থেকে ওই সিগনাল এসেছিল, তার উৎস খুঁজছিলেন বিজ্ঞানীরা। ভিনগ্রহীদের কাছ থেকে ওই সিগনাল আসেনি বলে ২০২১ সালে একদল বিজ্ঞানী সিদ্ধান্তে উপনীত হন। কিন্তু গবেষণায় যে সমস্ত তথ্য ক্রমশ হাতে এসে পৌঁছয়, তাতে অবস্থান বদলাতে শুরু করেন তাঁরা।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাইমন জানিয়েছেন, BLC-1 যে সিগনালটি ধরতে সক্ষম হয়, তা সাধারণ কোনও শব্দ নয়। বরং সবদিক থেকে ওই সিনগান অনন্য। একটিমাত্র উৎস থেকে ওই সিগনাল এসে পৌঁছয় পৃথিবীতে।  মানবজাতির ব্যবহার ব্যাতীত কোনও প্রযুক্তির মাধ্যমে সেটি পাঠানো হয়েছে। 

এর আগে, ২০২২ সালেও ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে এমন শোরগোল পড়ে গিয়েছিল। চিনা বিজ্ঞানীরা সেবার জানান, Five-Hundred-Metre Aperture Spherical Telecsope (FAST)-এ ভিনগ্রহীদের পাঠানো সিগনাল ধরা পড়েছে। পরবর্তীতে সেই মন্তব্য থেকে সরে দাঁড়ান তাঁরা। তাই সাইমনের ঘোষণায় শোরগোল পড়ে গেলেও, অতীত স্মরণ করে সাবধানীও সকলে। যদিও সাইমনের দাবি, এবার আর কোনও বিভ্রান্তি নেই। তাঁর দাবি, বিষয়টি নিয়ে প্রতিযোগিতা চরমে। হতে পারে গবেষণারত বিজ্ঞানীদের চেয়ে ঢের আগে চিনা বিজ্ঞানীরা তথ্যপ্রমাণ-সহ ভিনগ্রহীদের অস্তিত্বের প্রমাণ তুলে ধরবেন পৃথিবীবাসীর সামনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget