এক্সপ্লোর

Parker Solar Probe: সূর্যের স্পর্শ প্রাণঘাতী হল না, 'উষ্ণ চুম্বনে'র পরও অক্ষত NASA-র সৌরযান

NASA Sun Mission: সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছনো এবং তার পরও অক্ষত থেকে ইতিহাস গড়ল মনুষ্য নির্মিত সৌরযান।

নয়াদিল্লি: বড়দিনে বড় কীর্তি ঘটানোর পরও দিব্যি বেঁচেবর্তে রয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সৌরযান Parker Solar Probe. শুধুমাত্র প্রাণহায়ুই চলছে না, আগের মতোই মহাকাশে সেটি কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানাল NASA. ফলে NASA-র সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছনো এবং তার পরও অক্ষত থেকে ইতিহাস গড়ল মনুষ্য নির্মিত সৌরযান Parker Solar Prob. (Parker Solar Probe)

বড়দিনের প্রাক্কালে গত ২৪ ডিসেম্বর, সূর্যের ভূমি থেকে ৩৮ লক্ষ মাইল দূরত্বে অবস্থান ছিল সৌরযানটির। লেলিহান সৌরশিখা স্পর্শ করে তাকে। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী, ২৪ ডিসেম্বর সকাল ৬টা বেজে ৫৩ মিনিটে সূর্যের সবচেয়ে কাছাকাছি ছিল Parker Solar Probe. তাপমাত্রা ছিল ৯৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে ইতিহাস সৃষ্টি করলেও, সৌরযানটি সেই স্পর্শ সহ্য করতে পারবে কি না, ধন্দ ছিল। (NASA Sun Mission)

তবে শুক্রবার সুখবর দিয়েছে NASA. তারা জানিয়েছে, "সমস্ত রেকর্ড ভেঙে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছয় NASA-র Parker Solar Probe. মহাকাশ থেকে পৃথিবীতে সঙ্কেত পাঠিয়েছে সৌরযানটি। তার স্বাস্থ্য ঠিক আছে, আগের মতোই কাজকর্ম স্বাভাবিক রয়েছে।" আরও বিশদ তথ্য মিলবে ১ জানুয়ারি। সূর্যের গা ঘেঁষে ঘণ্টায় ৪ লক্ষ ৩০ হাজার কিলোমিটার বেগে ছুটেযায় সৌরযানটি, তা-ও একটি রেকর্ড। মনুষ্য নির্মিত কোনও যান এত গতিতে আগে ছোটেনি।

পদার্থবিদ ইউজিন পার্কারের নামে নামকরণ Parker Solar Prob সৌরযানের। ২০১৮ সালের অগাস্ট মাসে সাত বছরের জন্য মহাকাশে অভিযানে পাঠানো হয় Solar Parker Probe-কে। সৃষ্টির রহস্য বোঝার জন্যই মূলত এই অভিযান। পাশাপাশি, আগামীতে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো কী কী ঝুঁকি রয়েছে, তাও খতিয়ে দেখছে সৌরযানটি। 

তবে এই প্রথম বা শেষ নয়। আরও দু'বার সূর্যের কাছাকাছি পৌঁছনোর কথা Parker Solar Probe সৌরযানের। যথেষ্ট জ্বালানি রয়েছে তাতে। ২০২৫ সালে ফের সূর্যের কাছাকাছি পৌঁছবে। এই অভিযান থেকে প্রাপ্ত তথ্য সূর্যের আলোকমণ্ডলকে বুঝতে সাহায্য করবে, পৃথিবীর বায়ুমণ্ডলের উপর যা প্রভাব রয়েছে। পৃথিবীতে লকহিড মার্টিনের যে যুদ্ধবিমান ছোটে, তার চেয়ে এই সৌরযানের গতি ৩০০ গুণ বেশি।

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget