এক্সপ্লোর

Solar Probe Aditya-L1: লক্ষ্যে নিবিষ্ট ভারতের Aditya-L1, হাতে মাত্র একমাস, পৌঁছে যাবে সূর্যের আরও কাছে

ISRO Solar Probe: মহাশূন্যে সূর্য এবং পৃথিবীর মতো দুই বস্তুর পারস্পরিক আকর্ষণ এবং বিকর্ষণের ফলে যে স্থিতিশীল অঞ্চল গড়ে ওঠে, তাকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বলা হয়।

নয়াদিল্লি: সূর্যের আরও কাছাকাছি ভারতের সৌরযান Aditya-L1. আগামী ৭ জানুয়ারি ল্যাগ্রেঢ্জ পয়েন্ট L1-কে ঘিরে থাকা কক্ষপথে প্রবেশ করবে সেটি। শনিবার তিরুঅনন্তপুরমে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ। প্রথম সৌর অভিযানে আপাতত সবকিছু ঠিকঠাকই চলছে বলে জানিয়েছেন তিনি। (Solar Probe Aditya-L1)

তুম্বা থেকে প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ৬০ বছর পূর্তিতে শনিবার বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোমনাথ। সেখানেই সৌরযান Aditya-L1 নিয়ে আপডেট দেন তিনি। জানান, ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছনোর একেবারে শেষ পর্যায়ে রয়েছে সৌরযান Aditya-L1. আগামী ৭ জুন L1-কে ঘিরে থাকা কক্ষপথে সেটি পৌঁছবে বলে আপাতত ঠিক হয়েছে। (ISRO Solar Probe)

 মহাশূন্যে সূর্য এবং পৃথিবীর মতো দুই বস্তুর পারস্পরিক আকর্ষণ এবং বিকর্ষণের ফলে যে স্থিতিশীল অঞ্চল গড়ে ওঠে, তাকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বলা হয়। পৃথিবী এবং সূর্যের মাঝখানে এমন পাঁচটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট রয়েছে। তার মধ্যে একটিই হল L1, পৃথিবী থেকে যার দূরত্ব প্রায় ১৫ লক্ষ কিলোমিটার। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টকে মহাকাশযানের পার্কিং স্পটও বলা হয়। কারণ সেখানে কম জ্বালানি খরচ করে, মহাজাগতিক কর্মকাণ্ডের উপর নির্বিঘ্নে নজরদরি চালানো যায়। 

আরও পড়ুন: Seamount Discovered: উচ্চতা বুর্জ খলিফার চেয়েও দ্বিগুণ, প্রশান্ত মহাসাগরের গর্ভে লুকিয়ে থাকা পর্বতের হদিশ মিলল

সেখানেই একটি কক্ষপথে অবস্থান করবে ভারতের সৌরযান Aditya-L1. সেখান থেকে সূর্যের উপর নজরদারি চালাবে সেটি। গত ২ সেপ্টেম্বর সৌরযান Aditya-L1-এর সফল উৎক্ষেপণ হয়, তাতে সাতটি পেলোড রয়েছে। সূর্যের বহিরাবরণ, সূর্যপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের মধ্যেকার প্লাজমার আচ্ছাদন, সৌর আলোকমণ্ডল এবং সৌর বায়ুমণ্ডলের উপর নজরদারি চালাবে Aditya-L1.

সূর্যের উপর নজরদারি চালাতে করোনাগ্রাফ ব্যবহার করছেন ভারতীয় বিজ্ঞানীরা।  সৌরযানের উপর বসানো রয়েছে একটি চাকতি, যাতে সূর্যরশ্মি আবদ্ধ হয়ে যাবে এবং ওই চাকতির মধ্যেই সূর্যের বহিরাবরণ ফুটে উঠবে, যা দেখে পরীক্ষা-নিরীক্ষা চালানো সম্ভব হবে। এই করোনাগ্রাফ না থাকলে সৌরযানের সেন্সর কাজ করবে না। এ বছরের গোড়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (IIA) ISRO-র হাতে নিজেদের তৈরি ভিজিবল লাইন এমিসন করোনাগ্রাফ (VELC) তুলে দেয়। সেটিই বসানো হয় Aditya-L1 সৌরযানে।

এবছর চন্দ্রযান-৩ অভিযানে অভাববনীয় সাফল্যের পর থেকে ISRO-র মহাকাশ অভিযানের কাজ আরও গতি পেয়েছে। ২০২৪-এ G-X অভিযান রয়েছে। গগনযান অভিযানে মানুষ পাঠানোর আগে G-X অভিযানে 'ব্য়োমমিত্রা' নামের যন্ত্রমানবীকে মহাকাশে পাঠানো হবে। ISRO-র ইন্টারশিয়াল সিস্টেমস ইউনিট-ই 'ব্য়োমমিত্রা'কে তৈরি করেছে বলে জানিয়েছেন সোমনাথ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget