এক্সপ্লোর

ISRO: চন্দ্রযানের লড়াই সফল, ইসরোর লক্ষ্য এবার সূর্য-সফরে

Sun Mission Aditya-L1: বৃহস্পতিবার ইসরোর আমদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই জানান, এই মিশনের সব কাজ ও প্রস্তুতি প্রায় শেষ। এবার বাকি শুধু উড়ানের।

নয়া দিল্লি: ভারতবাসীর স্বপ্ন সফল করে চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। চন্দ্রপৃষ্ঠে সফলভাবে বিক্রম ল্যান্ডারের (Vikram Lander) ল্যান্ড শেষের পর চাঁদের বুকে নেমেছে রোভার প্রজ্ঞানও (Rover Pragyan)। এখনও পর্যন্ত ইসরোর পরিকল্পনামাফিকই চলছে গোটা প্রোগ্রামটি। চাঁদে সফলতা পাওয়ার পর এবার ইসরোর লক্ষ্যে সূর্য (Sun)। সৌর জগতের অধিপতির খোঁজখবর নিতেই আদিত্য-এল ওয়ান (Aditya L-1) মিশন পাঠাবে ইসরো (ISRO)। 

বৃহস্পতিবার ইসরোর আমদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই জানান, এই মিশনের সব কাজ ও প্রস্তুতি প্রায় শেষ। এবার বাকি শুধু উড়ানের। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর PSLV রকেটের মাধ্যমে এই Aditya-L1 মিশনের উৎক্ষেপণ হবে। নীলেশ দেশাই জানান, পৃথিবী থেকে উৎক্ষেপণের পর গন্তব্যে পৌঁছতে প্রায় ১২৭ দিন সময় লাগবে আদিত্যর। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার অতিক্রম করতে হবে তাকে।

এই মিশনে Aditya-L1-কে একটি উচ্চ উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। সেখান থেকেই সূর্যের ওপর কড়া নজর রাখবে সে। সূর্যের নিত্যদিনের কাজকর্মও নজরবন্দি করার কথা রয়েছে।  

আরও পড়ুন, চাঁদের বুকেই কি আয়ু শেষ, নাকি ঘটবে মিরাকল! ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’কে নিয়ে উদ্বেগে ISRO

জানান হয়েছে, ২ সেপ্টেম্বর আদিত্যর পথে যাত্রা করতে পারে আদিত্য এল ওয়ান। ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযান থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবেন  Aditya L-1. গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে। 

সূর্যের আপার ডায়নামিক্স নিয়ে তথ্য সংগ্রহ করবে Aditya L-1. ক্রোমোস্ফিয়ার এবং কোরোনা নিয়েও গবেষণা করবে। সূর্যের তাপমাত্রা নিয়েও তথ্য সংগ্রহ করবে।  partially ionised plasma, Sun Flares নিয়েও তথ্য সংগ্রহ করবে। সূর্য কীভাবে তাপ উৎপন্ন করে সেই তথ্য নিয়েও গবেষণা করবে এই Aditya L-1.

এর সঙ্গেই সূর্যের চৌম্বকীয় তরঙ্গ (Solar Magnetic Field) নিয়েও নিরীক্ষা চালাবে ISRO. সৌর বায়ু বা Solar Wind এবং সৌর ঝড় নিয়েও তথ্য সংগ্রহ করবে ইসরোর এই অভিযান। 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget