এক্সপ্লোর

Ravindra Jadeja: সারা দিনের অর্ধেক সময় বল করে কাটাতেন জাডেজা! সাফল্যের মন্ত্র জানালেন নিজেই

Ind vs Aus: কোন মন্ত্রে মাঠে ফিরেই সাফল্য, তা জানিয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। যে তথ্য সকলকে চমকে দিতে পারে।

নাগপুর: ভারতীয় স্পিনারদের দাপটে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডিও পার করতে পারল না অস্ট্রেলিয়া। মাত্র ১৭৭ রানেই অল আউট হয়ে গেলেন প্যাট কামিন্সরা। যে ব্যাটিং বিপর্যয়ের নেপথ্যে ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নেমে যিনি বল হাতে বিধ্বংসী মেজাজে। একাই নিলেন পাঁচ উইকেট।                           

দিনের খেলা শেষ হওয়ার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে জাডেজা বলছিলেন, 'যেভাবে বল করছিলাম, তাতে আমি খুব খুশি। বোলিং উপভোগ করছিলাম। পাঁচ মাস পরে জাতীয় দলে খেলছি। তাও টেস্ট ক্রিকেটে। কঠিন ছিল। তবে আমি তৈরি ছিলাম। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করেছি। অনেকদিন পর একটা প্রথম শ্রেণির ম্যাচ (রঞ্জি ট্রফির) খেলেছিলাম। আর সেই ম্যাচে ৪২ ওভার বল করেছিলাম। টেস্ট ম্যাচ খেলার আগে আমাকে ভীষণ আত্মবিশ্বাস জুগিয়েছিল সেটা।'

জাডেজা যোগ করেছেন, 'উইকেটে বাউন্স ছিল না। আমি অফ স্টাম্প লাইনে বল করে গিয়েছি। কয়েকটা বল ঘুরছিল। কয়েকটা বল সোজা যাচ্ছিল। বাঁহাতি স্পিনার হিসাবে ব্যাটসম্যানদের কট বিহাইন্ড বা স্টাম্পড করাতে পারলে খুব ভাল লাগে। টেস্ট ক্রিকেটে সব উইকেটই আনন্দ দেয়।'                               

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravindrasinh jadeja (@ravindra.jadeja)

কোন মন্ত্রে মাঠে ফিরেই সাফল্য, তা জানিয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। যে তথ্য সকলকে চমকে দিতে পারে। জাডেজা জানিয়েছেন, দিনের প্রায় অর্ধেক সময় বোলিং করে কাটাতেন। 'বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং নিয়ে খেটেছি। প্রত্যেক দিন ১০-১২ ঘণ্টা করে বোলিং করেছি। সেটা থেকে আমি দারুণ উপকৃত হয়েছি। আমি নিজের ছন্দ নিয়ে পরিশ্রম করছিলাম কারণ আমি জানতাম আমাকে টেস্ট ম্যাচ খেলতে হবে আর সেখানে লম্বা স্পেলে বোলিং করতে হবে,' বলেছেন জাডেজা।                                                       

আরও পড়ুন: সচিন-নীরজের মন্ত্রে উদ্বুদ্ধ হৃষিতা, হাওড়ার কন্যার লক্ষ্য মহিলাদের আইপিএল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget