এক্সপ্লোর

Paris Olympics 2024: নিকটবর্তী রেল স্টেশনে বোমাতঙ্ক, প্যারিস অলিম্পিক্সের খেলা স্থগিত

Paris Olympics: বম্ব অ্যালার্ট ঘোষণা হওয়ার পরই স্টেডিয়ামটি পুরো ফাঁকা করে দেওয়া হয়। গতকাল দুপুর ১ টার সময় খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ৫.৩০ থেকে ফের খেলা শুরু হওয়ার কথা ছিল।

প্যারিস: অলিম্পিক্সে বোমাতঙ্ক। প্যারিসে (Paris Olympics 2024) এবার বসেছে গ্রেটেস্ট শো অন দ্য় আর্থের আসর। অলিম্পিক্স ভেন্যুর সামনে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেছেন নিরাপত্তারক্ষীরা (Security)। এরপরই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। সেন্ট ডেনিসের পোর্তে দে প্যারিস স্টেশনের চারপাশে এলাকা ঘিরে রাখা হয়েছে। কারণ সেখানেই সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখেন পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়। এই স্টেশনটি স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়ামের নিকটবর্তী স্থানে অবস্থিত। আর এই স্টেডিয়ামেই অলিম্পিক্সের খেলাও অনুষ্ঠিত হচ্ছে। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 

বম্ব অ্যালার্ট ঘোষণা হওয়ার পরই স্টেডিয়ামটি পুরো ফাঁকা করে দেওয়া হয়। গতকাল দুপুর ১ টার সময় খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ৫.৩০ থেকে ফের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা শুরু করা সম্ভব হয়নি। কারণ কোনওরকম ঝুঁকি নিতে চায়নি অলিম্পিক্স কর্তৃপক্ষ। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন অবশ্য জানিয়েছেন, অলিম্পিক্সের প্রথম সপ্তাহে কোনও হুমকি ফোন আসেনি। এছাড়া যদিও প্রথম সপ্তাহেই প্রায় ২০০ জনকে প্যারিসে গ্রেফতার করা হয়েছিল বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের জন্য। ১৮০ জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন তাদের মধ্যে। 

উল্লেখ্য়, অলিম্পিক্স শুরুর আগেই প্যারিসে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক তরুণী। এক কাবাবের দোকানে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন সেই তরুণী। টুর্নামেন্টের নিরাপত্তার দায়িত্বে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে দুটি উচ্চ প্রশিক্ষিত কে৯ সারমেয়র দল প্যারিসে এবার গিয়েছে। এই টুর্নামেন্টে নিরাপত্তার দায়িত্বে থাকছে ভারতের আধাসামরিক বাহিনীও। মোট ১০টি বিশেষ দলকে প্যারিসে পাঠানো হয়েছে।  প্রতিযোগিতার সময় বিভিন্ন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব রয়েছে তাঁরা। এছাড়াও প্যারিস অলিম্পিক্স আয়োজকরা এবার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে চলেছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাথলিটদের অনেক সময় সোশ্য়াল মিডিয়ায় বিদ্রপ, কটুক্তি করা হয়, যা মানসিকভাবে তাঁদের বিপর্যস্ত করে তোলে, তা ধরে ফেলার জন্য একরকম মনিটরিং সিস্টেম তৈরি করা হয়েছে। যে বা যিনি কোনও বিদ্রুপমূলক পোস্ট করবেন তাঁকে চিহ্নিত করে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে। ডোপিং সংক্রান্ত নিয়ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের গাইডলাইনও মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের পদকের লক্ষ্যে মনু, তিরন্দাজিতে সাফল্যের খোঁজে দীপিকা, অলিম্পিক্সে আজ ভারতের সূচি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়কে হুমকি? বড় প্রশ্ন তুলে দিলেন Ritabrata Banerjee
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget