এক্সপ্লোর

SL vs PAK 2nd Test: করুণারত্নে-ধনঞ্জয়ের পার্টনারশিপে শ্রীলঙ্কার হাতে ম্যাচের রাশ

SL vs PAK 2nd Test Day 3: গত ম্যাচে ইতিহাস তৈরি করে পাকিস্তান টেস্ট জিতেছিল। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই ম্যাচ জিততেও তাদের আরও এক রেকর্ড রান তাড়া করে জিততে হবে।

গল: প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (SL vs PAK 2nd Test) ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া শ্রীলঙ্কা দল। ম্যাচের তৃতীয় দিনের শেষে সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে লঙ্কানরা। সৌজন্যে রমেশ মেন্ডিসের বোলিং এবং দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne) ও ধনঞ্জয় ডি সিলভার (Dhananjaya de Silva) ব্যাটিং।

ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই মাত্র ৪০ রানের মধ্যে পাকিস্তানের চার উইকেট ফেলে দিয়ে ইনিংস গুটিয়ে দিতে সক্ষম হয় শ্রীলঙ্কান বোলাররা। আগা সলমন ৬২ রানের লড়াকু ইনিংস খেললেও, শ্রীলঙ্কার ৩৭৮ রানের জবাবে পাকিস্তান ২৩১ রানেই অল আউট হয়ে যায়। রমেশ মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক পাঁচ উইকেট নেন। এটি তার টেস্ট কেরিয়ারের তৃতীয় পাঁচ উইকেট। প্রবথ জয়সূর্য তিন উইকেট নেন।

পাকিস্তানের কামব্যাক

বিশাল রানের লিড পেয়ে শ্রীলঙ্কা বেশ ভাল জায়গাতেই ছিল। তবে দ্বিতীয় সেশনের পর পরই ১১৭ রানে শ্রীলঙ্কার আধা দলকে সাজঘরে ফেরত পাঠিয়ে, ম্যাচে প্রত্যাবর্তন করে পাকিস্তান। নাসিম শাহ পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন। দ্বিতীয় দিনে লঙ্কান অধিনায়ক করুণারত্নে কোমড়ের চোটের জেরে দীর্ঘক্ষণ মাঠের বাইরে ছিলেন। তাই নিয়ম অনুযায়ী তাকে ব্যাটিং অর্ডার ছয় নম্বরের পরেই নামতে হত। ব্যথা নিয়েও তিনিই লঙ্কানদের হয়ে প্রতিরোধ গড়ে তুললেন।

তার ও ধনঞ্জয়ের অপরাজিত ৫৯ রানের পার্টনারশিপের সুবাদেই দিনের শেষে শ্রীলঙ্কা ফের ম্যাচের রাশ নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে। দিনের শেষে তাদের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১৭৬ রান, লিড ৩২৩ রানের। করুণারত্নে ২৭ ও ধনঞ্জয় ৩০ রানে ব্যাট করছেন। করুণারত্নের বদলে এদিন ওপেন করতে নামা নিরোশান ডিকওয়েলা ব্যর্থ। মাত্র ১৫ রান করেন তিনি। তুখোর ফর্মে থাকা দীনেশ চান্দিমলও ২১ রান করেই ফেরেন। শততম টেস্ট ম্যাচ খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউজ এখনও অবধি সর্বোচ্চ ৩৫ রান করেছেন।

ফের রেকর্ড রান তাড়া 

ইতিমধ্যেই বেশ বড় রানের লিড নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। তবে একই মাঠে প্রথম টেস্টের কথা মনে রেখে লঙ্কান অন্তত আরও শ'খানেক রান বোর্ডে যোগ করতে চাইবেন। করুণারত্নে-ধনঞ্জয় খেলে গেলে তা করাটা অসম্ভব কিছু নয়। গত ম্যাচে ইতিহাস তৈরি করে পাকিস্তান টেস্ট জিতেছিল। মনে হচ্ছে এই ম্যাচ জিততেও তাদের আরও এক রেকর্ড রান তাড়া করে জিততে হবে। সমস্যা হল গত ম্যাচের তুলনায় এই ম্যাচের পিচে স্পিন বোলারদের জন্য মদত অনেকটা বেশি। বল বেশ ভাল ঘুরছে। তাই পাকিস্তানের জন্য কাজটা সহজ একেবারেই হবে না। 

আরও পড়ুন: তৃতীয় ম্যাচ জিতে ফের এক রেকর্ড গড়ার হাতছানি ভারতের

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget