এক্সপ্লোর

Poco First Tab: পোকো সংস্থা লঞ্চ করতে চলেছে প্রথম ট্যাবলেট, কেমন হতে চলেছে এই ট্যাব, কী কী ফিচার থাকতে হবে?

Tab: 'বিগ স্ক্রিন' ডিভাইসের দিকে এগোতে চলেছে পোকো। এর আগেও নতুন ডিভাইস লঞ্চের কথা বলেছিল পোকো কর্তৃপক্ষ। শুধুমাত্র ট্যাব নয়, স্মার্টওয়াচ এমনকি ল্যাপটপ- সবই লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার।

Poco First Tab: পোকো সংস্থা প্রথমবার লঞ্চ করতে চলেছে ট্যাব (Poco Tablet)। পোকোর স্মার্টফোন (Poco Smartphone) ইতিমধ্যেই জনপ্রিয় হচ্ছে ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে। শাওমি সংস্থার (Xiaomi Sub Brand) সাব-ব্র্যান্ড পোকো কবে তাদের প্রথম ট্যাবলেট লঞ্চ করবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। এমনকি ট্যাবের নাম কী হবে তাও জানা যায়নি। তবে স্মার্টফোনের পরে যে পোকো সংস্থা নিজেদের ব্যবসা বাড়াতে চলেছে সেটা স্পষ্ট। অর্থাৎ 'বিগ স্ক্রিন' ডিভাইসের দিকে এগোতে চলেছে পোকো। এর আগেও নতুন ডিভাইস (ফোন ছাড়া) লঞ্চের কথা বলেছিল পোকো কর্তৃপক্ষ। শুধুমাত্র ট্যাব নয়, স্মার্টওয়াচ এমনকি ল্যাপটপ- সবই লঞ্চের পরিকল্পনা রয়েছে পোকো সংস্থার। তবে এইসবের মধ্যে ট্যাবই প্রথমে লঞ্চ করতে চলেছে পোকো। 

পোকো সংস্থা প্রথম ট্যাবলেট কি শাওমি প্রোডাক্টের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে? 

বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, পোকো সংস্থার প্রথম ট্যাবলেট আসলে শাওমি প্যাড ৬এস মডেলে রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। তবে এমনটাই যে হবে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। কিন্তু শাওমি প্যাড ৬এস ট্যাব নতুন নামে পোকো ব্র্যান্ডের সঙ্গে লঞ্চ হতে পারে। এমনিতেও শাওমির প্রোডাক্ট নতুন নামে লঞ্চ করে পোকো। ফিচার এবং স্পেসিফিকেশনে বিশেষ কিছু পরিবর্তন হয় না। খালি দাম অনেকটা কম হয়। তাই পোকো সংস্থার প্রথম ট্যাব যদি শাওমির কোনও ট্যাবের রিপ্যাকেজড ভার্সান হিসেবে লঞ্চ হয় সেক্ষেত্রে আশ্চর্যের কিছু নেই। তবে যদি পোকো সংস্থার প্রথম ট্যাবলেট সত্যিই শাওমি ট্যাব ৬এস মডেলের রিপ্যাকেজড ভার্সান হয় তাহলে এই দুই ট্যাবের মধ্যে ফিচারের দিক থেকে মিল থাকবে। 

সেক্ষেত্রে পোকো সংস্থার প্রথম ট্যাবে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে (শাওমি প্যাড ৬এস মডেল অনুসারে) 

  • চিনে শাওমি প্যাড ৬এস লঞ্চ হয়েছিল ১২.৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন নিয়ে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই স্ক্রিনে রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট।
  • শাওমি প্যাড ৬এস ট্যাবে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ট্যাব পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এই অপারেটিং সফটওয়্যারের সাহায্যে। 
  • এই ট্যাবলেটে রয়েছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- কোন প্রসেসর থাকতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে? লঞ্চের আগেই জানাল সংস্থা

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget