এক্সপ্লোর

Tecno Spark 20: ফের সস্তায় ফোন আনছে টেকনো, ভারতে আসছে 'স্পার্ক ২০', কী কী ফিচার থাকতে পারে?

Tecno Smartphones: অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে টেকনো স্পার্ক ২০ ফোনের দাম ১০,৪৯৯ টাকার আশপাশে হতে পারে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Tecno Spark 20: টেকনো স্পার্ক ২০ ফোন (Tecno Spark Smartphones) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইটে এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে ফোনের কিছু স্পেসিফিকেশন (সম্ভাব্য) দেখা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে, কী কী রঙে টেকনো স্পার্ক ২০ ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে টেকনো সংস্থার বিশেষ ডায়নামিক পোর্ট থাকতে চলেছে। এই ফিচার অনেকটা অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ডের মতো যা আইফোনে দেখা যায়। টেকনো স্পার্ক ২০ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না। 

অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে টেকনো স্পার্ক ২০ ফোনের দাম ১০,৪৯৯ টাকার আশপাশে হতে পারে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। সাইবার হোয়াইট, গ্র্যাভিটি ব্ল্যাক, ম্যাজিক স্কিন ব্লু এবং নিওন গোল্ড- এইসব রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ২০ ফোন। এবার দেখে নেওয়া যাক টেকনো সংস্থার এই ফোনে কী কী ফিচার থাকতে পারে।

  • টেকনো স্পার্ক ২০ ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে এলসিডি স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এছাড়াও এই ফোনে দেখা যেতে পারে ডায়নামিক পোর্ট যেখানে সমস্ত অ্যালার্ট, নোটিফিকেশন দেখা যাবে। সেলফি ক্যামেরার আশপাশে এই ডায়নামিক পোর্ট থাকবে। 
  • টেকনো স্পার্ক ২০ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। রেয়ার এবং ফ্রন্ট, দু'ক্ষেত্রেই ক্যামেরা সেনসরের সঙ্গে এলইডি ফ্ল্যাশ যুক্ত থাকার কথা রয়েছে।
  • টেকনো স্পার্ক ২০ ফোনে ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম বাটন থাকতে পারে ফোনের ডানদিকের সাইডের অংশে। আর ফোনের সিম ট্রে থাকবে ফোনের বাঁদিকের সাইডে উপরের অংশে। 
  • টেকনো স্পার্ক ২০ ফোনে থাকবে একটি মাইক্রো এসডি কার্ড। এর সাহায্যে ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ডিটিস অডিও ফিচারের সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার থাকতে চলেছে। এছাড়াও এই ফোন IP53 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। 

আরও পড়ুন- মোটো জি২৪ পাওয়ার ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, নজর কেড়ে নেবে কোন কোন ফিচার?

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget