এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবার 'মেসেজ রিঅ্যাকশন ফিল্টার' ফিচার, অ্যাডমিনরা কী সুবিধা পাবেন?

WhatsApp Channels: হোয়াটসঅ্যাপ চ্যানেলের আপডেটে রিঅ্যাকশন দেখার ক্ষেত্রে একটি নতুন ফিল্টার যুক্ত হয়েছে বিটা টেস্টারদের জন্য।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channels) নিয়ে ইতিমধ্যেই বেশ সাড়া পড়েছে। এবার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং (Message Reaction Filtering) ফিচার চালু হয়েছে। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপের চ্যানেলে এই ফিচার চালু হওয়ার ফলে অ্যাডমিনরা আরও সহজে দেখতে পাবেন তাঁদের কনট্যাক্ট লিস্টে থাকা কারা তাঁদের চ্যানেলের আপডেটে রিঅ্যাক্ট করছেন। গুগল প্লে স্টোরে রয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৩.৩ ভার্সান। এই আপডেটেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের নতুন মেসেজ রিঅ্যাকশন ফিল্টারিং ফিচার দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এই নতুন মেসেজের রোল আউট শুরু হয়েছে। ধীরে ধীরে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরাই এই পরিষেবার সুবিধা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই নতুন ফিচারের সুবধা পাওয়া যাবে। 

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ চ্যানেলের আপডেটে রিঅ্যাকশন দেখার ক্ষেত্রে একটি নতুন ফিল্টার যুক্ত হয়েছে বিটা টেস্টারদের জন্য। এই ফিল্টারের সাহায্যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা দেখতে পাবেন যে তাঁদের কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের কে কী রিঅ্যাকশন দিয়েছেন। এর ফলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিন বুঝতে পারবেন যে তাঁর চ্যানেলের আপডেট অন্যান্য ইউজারদের কাছে কতটা গুরুত্ব বা গ্রহণযোগ্যতা পাচ্ছে। কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনদের ইন্টার‍্যাকশন আরও ভাল হবে। এখনই হয়তো সব হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা এই সুবিধা পাচ্ছেন না। তবে রোল আউট যখন শুরু হয়েছে তখন অল্পদিনের মধ্যেই সবাই নতুন ফিচারের সুবিধা পাবেন বলে অনুমান করা হচ্ছে। আর তার পরে হোয়াটসঅ্যাপে চ্যানেলে কোন ধরনের আপডেট দিলে কনট্যাক্ট লিস্টের ইউজাররা সেটাকে বেশি পছন্দ করছেন সেটাই বুঝতে পারবেন অ্যাডমিনরা। সেই অনুসারে নিজেদের আপডেট দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা। 

WhatsApp Passkey

হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার (WhatsApp New Feature) চালু হবে একথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার এই ফিচারের রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য। বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে সব ইউজার একসঙ্গে এই ফিচারের সুবিধা পাবেন না। বরং ধাপে ধাপে ইউজারদের অ্যাপে যুক্ত হবে এই ফিচার। হোয়াটসঅ্যাপ পাস-কি ফিচারের সাহায্যে ইউজাররা পাসওয়ার্ড ছাড়া লগ-ইন করতে পারবেন অ্যাপে। এক্ষেত্রে ইউজাররা লগ-ইনের জন্য ব্যবহার করতে পারবেন বায়োমেট্রিকস, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন বা একটি পিন নম্বর। প্রাথমিক স্তরে এগুলোই ব্যবহার করা যাবে। চলতি মাসের শুরুর দিকেই এই ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। অনুমান অ্যান্ড্রয়েডের মতোই আইওএস ভার্সানেও এই ফিচারের রোল আউট দ্রুত শুরু হবে। তবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখন জানা যায়নি। 

আরও পড়ুন- ৯৯৯ টাকায় ফোন ! থাকছে ইউপিআই অ্যাপ, ভারতে হাজির নোকিয়া ১০৫ ক্লাসিক মডেল

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget