এক্সপ্লোর

তিন মাস স্থগিত প্রাইভেসি পলিসি, বন্ধ হবে না কোনও অ্যাকাউন্ট, প্রবল চাপে পিছু হটল হোয়াটসঅ্যাপ!

ব্যক্তি পরিসর ও তথ্য সুরক্ষিত থাকার আশঙ্কা তৈরি হওয়ায় প্রবল চাপের মুখে পড়েছিল হোয়াটসঅ্যাপ, সেই জায়গা থেকেই তাদের পিছু হঠা কি না প্রশ্ন উঠছে।

নয়াদিল্লি: বিতর্কিত প্রাইভেসি পলিসিতে বদল তিন মাস স্থগিত করে দিল হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এক্ষুনি বন্ধ হবে না কোনও অ্যাকাউন্ট। ব্যক্তি পরিসর ও তথ্য সুরক্ষিত থাকার আশঙ্কা তৈরি হওয়ায় প্রবল চাপের মুখে পড়েছিল হোয়াটসঅ্যাপ, সেই জায়গা থেকেই তাদের পিছু হঠা কি না প্রশ্ন উঠছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে তাদের নতুন প্রাইভেসি পলিসি সামনে আসার পর থেকেই শুরু হয় প্রবল বিতর্ক। ফেসবুকের অধিগৃহিত মেসেজিং অ্যাপটির নতুন প্রাইভেসি পলিসিতে অনুযায়ী, ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সমস্ত তথ্য ভাগ করে নেওয়ার কথাই জানানো হয়। আর যার পর থেকেই প্রশ্ন উঠে যায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিয়ে। ব্যক্তি তথ্য তাহলে আর কতটা সুরক্ষিত থাকবে সে নিয়ে তৈরি হয় আশঙ্কা। হোয়াটসঅ্যাপ প্রাথমিকভাবে জানিয়েছিল, নতুন প্রাইভেসি পলিসি মেনে না নিলে ৮ ফেব্রুয়ারির পর থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্ট। কিন্তু সব মিলিয়ে প্রবল বিতর্কে গ্রাহকদের বোঝাতে তিন মাস গোটা পরিকল্পনা থেকে পিছিয়ে এল তারা। কিন্তু গোটা বিতর্কের মাঝে গত কয়েকদিনে প্রবলভাবে বেড়ে গিয়েছে সিগন্যাল, টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ডাউনলোড। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন, তারা হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য মেসেজিং অ্যাপ ব্যবহার করতে শুরুও করে দিয়েছেন। তথ্য-প্রযুক্তি মন্ত্রকও হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত নীতি বদল হওয়ার বিষয়ে খোঁজ নেওয়া নিচ্ছে। গত কয়েক বছরে একাধিকবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। উস্কানিমূলক বার্তা ছড়ানো রোখার জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এমনিতেই নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক হওয়ার পর থেকে একাধিকবার বিবৃতি দিয়ে গ্রাহকদের তথ্য সুরক্ষিতই থাকবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। তারা বিজ্ঞাপন দেওয়ার পথেও হেঁটেছে। হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট দাবি করেছেন, ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’-এর ফলে আমরা আপনাদের ব্যক্তিগত মেসেজ বা কল দেখতে ও জানতে পারি না। ফেসবুকও এ বিষয়ে কোনও তথ্য পাচ্ছে না। আমরা সারা বিশ্বে এই প্রযুক্তি বজায় রাখার বিষয়ে দায়বদ্ধ।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget