এক্সপ্লোর

Counterfeit Notes: জাল নোট বেড়েছে না কি কমেছে? চমক দিচ্ছে পরিসংখ্যান

Indian Economy: দেশে জাল নোট উদ্ধারের তুলমূল্য পরিসংখ্যান ঠিক কী? নোটবন্দির কারণে কি আদৌ জাল নোট কমেছে? নাকি ফের মাথাচাড়া দিচ্ছে?

নয়াদিল্লি: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের একটি তথ্য নিয়ে হইচই শুরু হয়েছে ভারতের রাজনৈতিক মহলে। সেই তথ্যে দেখানো হয়েছিল, ভারতে জাল নোটের সংখ্যা ফের বেড়েছে। ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে লাফিয়ে বেড়েছে বাজেয়াপ্ত ৫০০ টাকার জাল নোটের সংখ্যা। ওই সময়ের মধ্যেই বৃদ্ধি দেখা গিয়েছে উদ্ধার হওয়া ২০০০টাকার জাল নোটেও। তা নিয়ে সরগরম দেশ। নোটবন্দি বা Demonetisation-এর পর কীভাবে জাল নোট বাড়ল তা নিয়ে নানা আলোচনা-তর্কবিতর্ক শুরু হয়েছে। 

কিন্তু দেশে জাল নোট উদ্ধারের তুলমূল্য পরিসংখ্যান ঠিক কী? নোটবন্দির কারণে কি আদৌ জাল নোট কমেছে? নাকি ফের মাথাচাড়া দিচ্ছে? সম্প্রতি পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বিপুল সংখ্যক জাল নোট উদ্ধার হয়েছে, জাল নোট তৈরির চক্রের পর্দাফাঁস হয়েছে। তাহলে পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে? তা বুঝতে গেলে নজর রাখতে হবে আরবিআই-এর  প্রকাশিত দীর্ঘ একটি পরিসংখ্যানে। নোটবন্দির আগে এবং পরে সারা দেশে জাল নোটের হিসেব ঠিক কী?

২০১১ থেকে ২০১৬ সাল। এই পাঁচ বছরের সঙ্গে যদি ২০১৭ থেকে ২০২২ সাল এই পাঁচ বছরের তুলনা করা হয়। অর্থাৎ নোটবন্দি আগের পাঁচ বছরের সঙ্গে পরে পাঁচ বছরের। তাহলে তথ্য বলছে, ২০১৭ থেকে ২০২২ সালে জাল নোট ধরা পড়ার পরিমাণ আগের তুলনায় অন্তত ৪২ শতাংশ কম। যে অর্থবর্ষে নোটবন্দি হয়, অর্থাৎ ২০১৬-১৭, সেই সময় থেকে ২০২১-২২ অর্থবর্ষের হিসেব করলে দেখা যাচ্ছে, ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে জাল নোট ধরা পড়ার হার কমেছে ৭০ শতাংশ।


Counterfeit Notes: জাল নোট বেড়েছে না কি কমেছে? চমক দিচ্ছে পরিসংখ্যান

নোটবন্দি কবে:
২০১৬ সালের ৮ নভেম্বর সন্ধের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে নোটবন্দির কথা ঘোষণা করেন। বলা হয়েছিল মূলত জাল নোটের কারবার কমাতে এবং আরও কিছু কারণেই নোটবন্দি করা হচ্ছে। সেইসময় আচমকা পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন পাঁচশো ও দুই হাজার টাকার নোট বের করা হয়। নোট বদলাতে চরম ভোগান্তি হয়েছিল সাধারণ মানুষের। অনেকদিন ধরে দীর্ঘ লাইন দেখা গিয়েছিল ব্যাঙ্কের সামনে। 

নোটবন্দির আগে:
২০১১-১২ অর্থবর্ষ থেকে ২০১৬-১৭ অর্থবর্ষের তথ্যের দিকে যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে মোটামুটি ধারাবাহিক ভাবে জাল নোট ধরার পড়ার পরিমাণ বেড়েছে। ২০১২-১৩ অর্থবর্ষে যেখানে ব্যাঙ্কিং ব্যবস্থায় ৪ লক্ষ ৯৮ হাজার ২৫২টি জাল নোট ধরা পড়েছিল। সেখানে ২০১৬-১৭ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৬২ হাজার ৭২টি। 


Counterfeit Notes: জাল নোট বেড়েছে না কি কমেছে? চমক দিচ্ছে পরিসংখ্যান
 
নোটবন্দির পরে:
আবার উল্টোদিকে নোটবন্দির পরে ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষের তথ্য বলছে লাগাতারভাবে জাল নোট ধরা পড়ার সংখ্যা কমেছে। ২০১৭-১৮ সালে দেশে ব্যাঙ্কিং ব্যবস্থায় ধরা পড়া জালনোটের সংখ্যা ছিল ৫ লক্ষ ২২ হাজার ৭৮৩। সেটাই ২০২১-২২ সালে কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩০ হাজার ৯৭১। 


Counterfeit Notes: জাল নোট বেড়েছে না কি কমেছে? চমক দিচ্ছে পরিসংখ্যান

উল্টো ছবি পাঁচশোর নোটে:
সামগ্রিক ভাবে জাল নোট ধরা পড়ার সংখ্যা কমলেও, পাঁচশোর নোটে একেবারেই উল্টো ছবি। নোটবন্দির বেশ কয়েকবছর পর ২০১৯-২০ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষে লাফিয়ে বেড়েছে জাল পাঁচশোর নোটের সংখ্যা। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে সেই বৃদ্ধি ভীষণ উদ্বেগের, ১০২ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে ৩৯,৪৫৩টি জাল পাঁচশোর নোট ধরা গিয়েছিল, সেখানে ২০২১-২২ অর্থবর্ষে ধরা পড়েছে ৭৯,৬৬৯টি। 


Counterfeit Notes: জাল নোট বেড়েছে না কি কমেছে? চমক দিচ্ছে পরিসংখ্যান

এই তথ্যের ভিত্তি করেই শুরু হয়েছে তরজা। পাঁচশো টাকার জাল নোটের বাড়াবাড়ন্ত বিরোধী শিবিরের নিশানায় পড়েছে সরকারপক্ষ। 

জাল নোট রুখতে কড়া আইন:
জালনোটের কারবার রুখতে ভারতে কড়া আইন রয়েছে। আইনে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদন্ডের বিধান রয়েছে। পাশাপাশি রয়েছে জরিমানাও।

এটিএমে জাল নোট!
ব্যাঙ্কের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গেই এটিএমে নোট ভরা হয়। তবুও কোনও কোনও সময় এটিএম থেকেও জালনোট পাওয়ার অভিযোগ ওঠে। সেক্ষেত্রে গ্রাহক কী করবেন?

জেনে রাখুন এই উপায়:
এটিএম থেকে নোট পাওয়ার পর জাল মনে হলে এটিএমের সিসিটিভির ক্যামেরার সামনে তুলে ধরুন। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার একদম সামনে নিয়ে নোটের দুই-দিকই ঘুরিয়ে-ফিরিয়ে দেখান। এরপর এটিএমে নিরাপত্তারক্ষী থাকলে তাঁকে ডেকে বিষয়টি জানান। এর ফলে ওই মেশিন থেকেই যে জাল নোট বেরিয়েছে তার প্রমাণ ও সাক্ষী দুটোই থাকল, ব্যাঙ্কে দেওয়ার জন্য। এটিএমের রিসিপ্ট কপি বা মেসেজ সংরক্ষণ করে রাখুন। এরপর ওই নোট নিয়ে ব্য়াঙ্কে যান। সেখানে নির্দিষ্ট কিছু পদক্ষেপের পর  জাল নোট ফেরত নিয়ে আসল নোট দেওয়া হবে। ব্যাঙ্কে এটিএমের রিসিপ্ট কপি বা মেসেজ দেখালে কাজে সুবিধা হবে। আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, এটিএম থেকে জাল নোট বেরলে ওই ব্যাঙ্ক-কে যত দ্রুত সম্ভব গ্রাহককে আসল নোট দিতে হবে।

আরও পড়ুন: অনলাইন নাকি অফলাইন, কীভাবে হবে পরীক্ষা? জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

সেরা শিরোনাম

Stock Market Holidays : মুহুরত ট্রেডিং ছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট, ট্রেডিং হবে না
মুহুরত ট্রেডিং ছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট, ট্রেডিং হবে না
BSNL Best Recharge: অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL
অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL
Plastic Notes in India : এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?
এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?
Milk Price Hike : ১ নভেম্বর থেকে বাড়ছে দুধের দাম, লিটার পিছু ৮ টাকা মূল্য বৃদ্ধি
১ নভেম্বর থেকে বাড়ছে দুধের দাম, লিটার পিছু ৮ টাকা মূল্য বৃদ্ধি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget