এক্সপ্লোর

জুলাইতে কমল কর্মসংস্থান রিকভারি হার, জানাল সিএমআইই রিপোর্ট

অর্থনীতির হাল ফেরাতে সরকার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু কর্মসংস্থানের হারের রেখচিত্র পড়তির দিকেই। কর্মসংস্থান পুণরুদ্ধারের হার খুবই মন্থর হয়ে পড়েছে। গত জুনে এই হার ছিল ৬.৭ শতাংশ।

নয়াদিল্লি: অর্থনীতির হাল ফেরাতে সরকার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু কর্মসংস্থানের হারের রেখচিত্র পড়তির দিকেই। কর্মসংস্থান পুণরুদ্ধারের হার খুবই মন্থর হয়ে পড়েছে। গত জুনে এই হার ছিল ৬.৭ শতাংশ। জুলাই মাসে তা কমে হয়েছে ১.৭ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র সাপ্তাহিক রিপোর্টে বলা হয়েছে, জুলাইতে বেকারত্বের হার বেশি ছিল। ২ অগাস্টে শেষ হওয়া সপ্তাহের তথ্য অনুযায়ী, জুলাইতে কর্মসংস্থানের হার ছিল ৩৭.৬ শতাংশ। গত বছর এই সময়ে এক্ষেত্রে হার ছিল ৩৯ শতাংশ। কোভিড পর্বের আগে কর্মসংস্থানের হার ছিল ৩৯ শতাংশ। সিএমআইই জানিয়েছে, জুনে কর্মসংস্থান রিকভারির গতি বেড়েছিল। জুলাইতেও তেমনই চলছিল, কিন্তু তা সম্পূর্ণ হয়নি। এজন্য কর্মসংস্থান তৈরির হার মন্থর হয়েছে। গত এপ্রিলে লকডাউনের প্রথম মাসে কর্মসংস্থানের হার কমে হয়েছিল ১১.৯ শতাংশে। জানুয়ারি থেকে মার্চে কর্মসংস্থানের গড় হার ৩৯.১ শতাংশ থেকে তা প্রায় ২৭.২ শতাংশ কমে গিয়েছিল। সিএমআইই-র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইতে শ্রমশক্তি ২০১৯-২০ শ্রমশক্তির তুলনায় এখনও ৩ শতাংশ কম, কর্মরত ব্যক্তিদের সংখ্যাও একই রকম। সিএমআইই জানিয়েছে, তাল মেলাতে এখনও অনেক বাকি, কেননা, সম্ভাব্য তরুণ জনগোষ্ঠীর শ্রম বাজারে প্রবেশ ক্রমবর্দ্ধমান। ইতিবাচক দিক বলতে জুলাইতে কর্মসংস্থানহীনতার হার ছিল ৭.৪ শতাংশ, যা লকডাউন পর্বের পর্যায়ে। তা ২০১৯-২০-র কর্মসংস্থানহীনতার গড় হার ৭.৬ শতাংশের চেয়ে সামান্য কম, যদিও ২০১৯-র জুলাইয়ের ৭.৩ শতাংশের তুলনায় সামান্য বেশি। ফেব্রুয়ারি ও মার্চে কর্মসংস্থানহীনতার হার ছিল যথাক্রমে ৭.৮ ও ৮.৮ শতাংশ। শ্রমিক অংশগ্রহণের হার জুলাইতে গত জুনের ৪০.৩ শতাংশ থেকে সামান্য বেড়ে হয়েছে ৪০.৭ শতাংশ। যদিও তা ২০১৯-২০-র গড় হার ৪২.৭ শতাংশ বা জানুয়ারি-মার্চের ৪২.৫ শতাংশের তুলনায় অনেকটাই কম। সিএমআইই-র রিপোর্টে বলা হয়েছে, কর্মসংস্থানহীনতার হার শুধরে লকডাউন-পূ্র্বের সময়ের পর্যায়ে পৌঁছলেও শ্রমিক অংশগ্রহণের হার এখনও শুধরোয়নি।

সেরা শিরোনাম

Microsoft Layoffs: ফের চাকরি হারাবেন ৪,৮০০ জন কর্মী ! এই সংস্থার সিদ্ধান্তে তোলপাড়
ফের চাকরি হারাবেন ৪,৮০০ জন কর্মী ! এই সংস্থার সিদ্ধান্তে তোলপাড়
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Petrol Diesel Price : সপ্তাহ শুরুতেই কমল না বাড়ল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
সপ্তাহ শুরুতেই কমল না বাড়ল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় আজকের দাম জানাল তেল বিপণন সংস্থাগুলি
Toyota New Hilux : একেবারে নতুন লুক, টয়োটা নিয়ে এল নয়া হাইলাক্স, পুরনো থেকে কোথায় আলাদা ?
একেবারে নতুন লুক, টয়োটা নিয়ে এল নয়া হাইলাক্স, পুরনো থেকে কোথায় আলাদা ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget